প্রতি বছর ফিরবে করোনা, জানালেন চিনা গবেষকরা

নিউজটাইম ওয়েবডেস্ক : চিনের একটি গবেষনা নিয়ে এল করোনা সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য। সারস-কোভ-২ ভাইরাস ‌যা করোনা রোগের সৃষ্টি করেছে, তা এখনই নির্মুল হবেনা পৃথিবী থেকে। মানব জীবনের সাথে সাথে এই ভাইরাসও থাকবে বহু বছর। খানিকটা ফ্লু এর আকার নেবে এই রোগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনু‌যায়ী প্রত্যেক বছর শুধুমাত্র ফ্লু আক্রান্ত হয়ে ৩ লক্ষ থেকে ৬ লক্ষ ৫০ হাজার মানুষের মৃত্যু হয় বিশ্বব্যপি। চিনের অ্যাপেক্স মেডিক্যাল রিসার্চ ইনস্টিটিউটের প্যাথোজেন বায়োলজির ডিরেক্টর জিন কি জানান, এই মহামারী সৃষ্টিকারি ভাইরাস মানবাজাতীর সাথেই সহাবস্থান করবে। এবং প্রত্যেক বছর এই ভাইরাসে আক্রান্ত হবে বেশ কিছু মানুষ। বেশ লম্বা সময় জুড়ে এই ভাইরাস মানব দেহেই থেকে ‌যাবে এবং ধিরে ধিরে পরিবর্তনশীল আবহাওয়ার সাথে মিশে ‌যাবে।

এখই রকম তথ্য পাওয়া গেছে মার্কিন ‌যুক্তরাষ্ট্রের ন্যাশানাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশনের ডিরেক্টর অ্যান্থনি ফসির গবেষনা থেকে। তিনি জানান, এই ভাইরাস বিদ্যমান থাকবে আবহাওয়ায় এবং মানবদেহে। এবং তাপমাত্রা কমলে এর প্রকোপ বাড়বে।

ভারতে ভাইরোলজিস্টরাও এই একই রকম মত প্রকাশ করেছেন করোনা সম্পর্কে। ভারতীয় বিশেষজ্ঞরা জানান, এই ভাইরাসের সংক্রমণ খুব সহযেই হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে কোনো উপসর্গও দেখা ‌যায়না। এর ফলে সংক্রমণ একেবারে নির্মুল হতে লম্বা সময় লাগবে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube