নিউজটাইম ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে লকডাউনে একাধিক ছাড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গ্রিন জোন ও অরেঞ্জ জোনে পরিমিত দোকান খোলার অনুমতি দেবে সরকার। সঙ্গে গ্রিন জোন জেলায় বেসরকারি বাস চালানোর অনুমতি দেবে জেলা প্রশাসন।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে গ্রিন জোন ও অরেঞ্জ জোনে লকডাউনের নিয়ম কিছুটা শিথিল করা হবে। কিছু এলাকায় কিছু দোকান খোলার অনুমতি দেবে সরকার। কোন দোকান খোলা যাবে কোন দোকান যাবে না তা সমীক্ষা করে দেখবে স্থানীয় থানা। সঙ্গে শর্তসাপেক্ষে কিছু নির্মাণকাজ শুরু করা যাবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে সব কাজ করতে হবে মাস্ক পরে ও সোশ্যাল ডিসট্যান্সিংয়ের শর্ত মেনে। এদিন গণপরিবহন চালুর কথা ঘোষণা করেন মমতা। তিনি জানান, রাজ্যের গ্রিন জোন জেলাগুলিতে চলবে বেসরকারি বাস। তবে সেই বাস জেলার বাইরে বেরনো যাবে না। বাসে সর্বোচ্চ ২০ জন যাত্রী বহন করতে পারবে বাসগুলি। এজন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর থেকে অনুমতি নিতে হবে বলে জানিয়েছেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

