রাজ্যে জোড়া ঘূর্ণাবর্ত, বৃহস্পতিবার থেকে ফের বাড়বে বৃষ্টি

নিউজটাইম ওয়েবডেস্ক : গত কয়েকদিন ধরেই আকাশ মেঘলা। মাঝে মাঝে রোদের দেখা মিললেও তা দীর্ঘস্থায়ী নয়। বৃষ্টিও হয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়। যদিও গত ৪৮ ঘন্টায় রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস আগেই জানিয়েছিল হাওয়া অফিস। তবে এবার হাওয়া অফিস সুত্রে জানানো হল, বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় বাড়তে পারে বৃষ্টির পরিমান। একইসাথে দক্ষিনবঙ্গে শুক্রবার থেকে ভারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। 

বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারি বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া ও উত্তর দক্ষিণ ২৪ পরগনায়। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিনবঙ্গের আরও বেশ কিছু জেলায়। তবে বৃহস্পতিবার রাত কাটতে না কাটতেই ফের বাড়বে বৃষ্টির পরিমান। শুক্রবার দক্ষিনবঙ্গে বৃষ্টির পরিমান বাড়লেই, বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ জেলায় ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত দক্ষিনবঙ্গে বজায় থাকবে বৃষ্টির রেশ। 

বুধবার কালের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রী। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৮ থেকে ৯৩ শতাংশ। এখনও পর্যন্ত শহরে বৃষ্টি হয়েছে ১.২ মিলিমিটার।

আলিপুর আবহাওয়া দপ্তর সুত্রের খবর, রাজ্যে জোড়া ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ-সহ ছত্রিশগড়েও রয়েছে ঘূর্ণাবর্তটি। যার ফলে প্রচুর জলীয়বাষ্প রাজ্যে প্রবেশ করছে।  আর ঠিক সেকারনেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। এই ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই মৎস্যজীবীরা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ৩০ শে এপ্রিল থেকে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর, আন্দামান সাগরে অনির্দিষ্টকালের জন্য মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ করা হয়েছে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube