দোকান খোলা হলেও চলবেনা জমায়েত, কড়া নির্দেশ মমতার

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল লকডাউন। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে ফের দ্বিতীয় দফায় লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩ মে শেষ হতে চলেছে দ্বিতীয় দফার সেই লকডাউনের মেয়াদ। কিন্তু তারপরেও লকডাউন বর্ধিত হবে কিনা সেবিষয়ে এখনও খোলসা করে কিছু বলা হয়নি রাজ্য বা কেন্দ্র সরকারের তরফে। কিন্তু তার মধ্যেই আগামী ৪ মে থেকে গ্রিন জোন গুলিতে বেশ কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিন নবান্নে প্রেস কনফারেন্স থেকে মমতা বলেন, ৪ মে থেকে চা ও পানের দোকান খেলা যাবে। সেক্ষেত্রে যা প্রয়োজন শুধুমাত্র সেটুকু কিনেই বাড়ি ফিরতে হবে। কোনরকম আড্ডা মারা বা দোকানে ভিড় জমানো যাবেনা। আর যদি তা কেউ না মানেন সেক্ষেত্রে বন্ধ করে দেওয়া হবে দোকানগুলি। 

মুখ্যমন্ত্রী জানান, এই পরিস্থিতিতে পুরোপুরিভাবে লকডাউন থাকবে রেড জোন গুলি। এমনকি গ্রিন ও অরেঞ্জ জোনেও খেলা হবেনা ফুটপাতের দোকান, হকার্স কর্নার বা শপিং মল। তবে খোলা রাখা যাবে বইয়ের দোকান, ইলেকট্রিক সামগ্রীর দোকান, স্টেশনারির দোকান, রঙের দোকান ইত্যাদি। এমনকি সোশ্যাল ডিস্টেনসিং বজায় রেখে খোলা যেতে পারে আয়রন স্টিল কোম্পানি এবং ছোট ছোট কারখানাগুলি। 

এদিন রাজ্যবাসীকে পাশে থাকার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনারা অনেক সহযোগিতা করেছেন, আর একটু সহযোগিতা করুন।’ একইসাথেে আরও একবার সাধারণ মানুষকে মাস্ক পরার কথা মনে করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মাস্কটাকে আর একটা পোশাক ভেবে নিন। এটা এবার থেকে পরতেই হবে।’ একইসাথে এই মারণ ভাইরাসের থেকে সকলকে সতর্ক থাকতেও অনুরোধ জানান মুখ্যমন্ত্রী। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube