বড় ক্ষতি সিনেমা ও থিয়েটার জগতের- ইরফানের মৃত্যুতে শোকবার্তা মোদী, মমতা, রাহুলের

নিউজটাইম ওয়েবডেস্ক : অভিনেতা ইরফান খানের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা রাজনৈতিক মহল। গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই।

ইরফান খানের মৃ্ত্যুর খবর পেয়েই শোক জ্ঞাপন করে টুইট করেন প্রধানমন্ত্রী৷ তিনি লিখেছেন, ‘অভিনেতা ইরফান খানের প্রয়াণ বিশ্ব চলচ্চিত্রে অপূরণীয় ক্ষতি৷ বিভিন্ন মাধ্যমে বহুমুখী অভিনয় প্রতিভার জন্য ওঁকে দীর্ঘ দিন মানুষ মনে রাখবে৷ আমি ওঁর পরিবার, বন্ধু ও ভক্তদের প্রতি সমব্যথী৷ ওঁর আত্মার শান্তি কামনা করছি৷’

ইরফান খানের মৃত্যু শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি ট্যুইট করে জানিয়েছেন যে অভিনেতার এমন আকস্মিক মৃত্যুতে তিনি শোকাহত৷ কিছু বছর আগে ইরফান খান কলকাতায় এসেছিলেন এবং দেখা করেছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে৷ সেই সাক্ষাৎ খুবই সুন্দর ছিল৷ ইরফানকে নিয়ে শোকবার্তায় এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী৷ ইরফানের কাজ চিরকালীন, যা ভক্তদের ও সিনেমা প্রেমীদের মনে থেকে যাবে, বলছেন মমতা৷ ইরফানের মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

ইরফান খানের মৃত্যুতে গোটা দেশ শোকস্তব্ধ৷ রাজনীতি থেকে বিনোদন, খেলা–সব ক্ষেত্রের বিশিষ্টরা ইরফানের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন৷ শোক জানিয়ে ট্যুইট করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, অরবিন্দ কেজরিওয়াল, অমিত শাহ ও।

বুধবার(২৯শে এপ্রিল) সকালে বলিউড অভিনেতা ইরফান খান মুম্বইয়ে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা ইরফান খান ৷ লন্ডনে কয়েক বছর ধরে চিকিৎসায়ও চলছিল তাঁর ৷ তবে শেষ অবধি লড়াইয়ে হেরে গেলেন তিনি ৷ তবে মঙ্গলবার কোলন ইনফেকশন হওয়ায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে ৷

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube