নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে প্রথমে ১৪ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন প্রধানামন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু তার পরেও দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ফের ৩ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। কিন্তু দীর্ঘদিন ধরে এভাবে লকডাউন চলার কারনে আর্থিক ভাবে ক্ষতির মুখে পড়ছে সরকার। তাই এবার সরকারের আয বৃদ্ধির স্বার্থে পেট্রোল ও ডিজেলের ওপর কর বসাল নাগাল্যান্ড সরকার।
সেরাজ্যের সরকারের তরফে জানানো হয়ছে, এবার থেকে লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ান হল ৬ টাকা এবং ডিজেলের দাম বাড়ানো হল ৫ টাকা। কোভিড-১৯ এর কারনে আয় বন্ধ হয়ে যাওয়ার ফলে এই অতিরিক্ত ট্যাক্স নেওয়া হচ্ছে বলেই দাবি সরকারের। ইতিমধ্যেই একটি নোটিফিকেশন জারি করে নাগাল্যান্ড সরকারের তরফে বলা হয়েছে, এই কর শুধুমাত্র লুব্রিকেন্ট ও মোটর স্পিরিটের ওপরই চাপানো হচ্ছে। ২৮ এপ্রিল মধ্যরাত থেকেই ডিজেল ও পেট্রোলের উপর ওই অতিরিক্ত কর কার্যকর হয়েছে। নাগাল্যান্ডের মুখ্য সেক্রেটারি তেমজেন টয়ের কথায়, “মার্চ মাসে আমাদের টার্গেট ছিল ১০৬ কোটি টাকা রাজস্ব আদায়। কিন্তু রাজ্য সংগ্রহ করতে পেরেছে মাত্র ৫ কোটি টাকা। রাজস্ব আদায়ের সব রাস্তাই এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে।” তিনি আরও বলেন, “নাগাল্যান্ডের মতো একটি রাজ্য সবসময় কেন্দ্রের উপর নির্ভরশীল। বর্তমান পরিস্থিতিতে ডিজেল, পেট্রোল এর ওপর কোভিড -১৯ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

