করোনয় প্রথম মৃত্যু সিআরপিএফ ঘাঁটিতে

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার করোনা ভাইরাসের করাল গ্রাস সিআরপিএফের ডেরাতেও। মঙ্গলবার রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর এক সাব ইনস্পেক্টরের মৃত্যু হল নোভেল করোনা ভাইরাসে। এই মধ্যবয়েসি সাব ইন্সেপক্টর ছাড়া আরও ৪৬ জন জওয়ানের শরীরে মিলেছে এই ভাইরাসের উপস্থিতি। প্রায় এক হাজার জওয়ান এখন কোয়ারেন্টাইনে আছেন।

পুর্ব দিল্লির ময়ূর বিহারে পোস্টেড এই জওয়ান প্রথম সিআরপিএফের কর্মী ‌যার করোনায় মৃত্যু হল। ৫৫ বছর বয়েসি এই জওয়ানের ডায়বেটিসের সমস্যা ছিল। তার সাথে ছিল উচ্চ রক্তচাপ। দিল্লির সফদরজঙ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হাসপাতালে থাকা কালীনই ক্রমে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তার, শেষপ‌র্যন্ত মঙ্গলবার সেখানেই প্রাণত্যাগ করেন তিনি।

ম‌য়ূর বিহারের ৩১ নম্বর ব্যাটলিয়নে ‌জাঁকিয়ে বসেছে করোনা। ইতিমধ্যেই ৪৬ জনের করোনা পজিটিভ বলে জানা গেছে। বাকিদেরও পরীক্ষা চলছে। প্রায় এক হাজার জওয়ান বর্তমানে কোয়ারেন্টাইনে রয়েছে।

গত ১৭ই এপ্রিল সিআরপিএফের নার্সিং বিভাগের এক জওয়ানের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। ২১শে এপ্রিল তাঁর করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে। দিল্লির রাজীব গান্ধী হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এরপর আরও ৯ জন করেনা আক্রান্ত বলে চিহ্নিত হয়। এবং এর পরের দিনই আরও ১৫ জন আক্রান্ত হন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube