করোনা মোকাবিলায় ভারতকে ১১,৩৪৬ কোটির ঋণ দিচ্ছে এডিবি

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। জরুরি পণ্য ও পরিষেবা ছাড়া বন্ধ রয়েছে প্রায় সবকিছুই। এই পরিস্থিতিতে যে দেশ ব্যপক ভাবে আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও আগামী দিনের কথা চিন্তা করে এবং দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে একাধিক পদক্ষেপ গ্রহন করছে দেশের প্রশাসন। তাই করেনা আবহে ভারতের দিকে সাহায্য়ের হাত বাড়িয়ে দিল এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক বা এডিবি। 

মার্চ মাসের শুরু থেকেই ভারতে করোনা পরিস্থিতি খারাপ হতে শুরু করে। এই মহামারীর বিরুদ্ধে লড়াই করতে এবং সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর সহায়তায় এবার এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্কের তরফে ১৫০ কোটি মার্কিন ডলার ঋণ পেতে চলেছে ভারত। যা ভারতীয় মুদ্রায়  প্রায় ১১,৩৪৬ কোটি টাকা। ইতিমধ্য়েই অর্থ মন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক দফতরের অতিরিক্ত সচিব সমীর কুমার খারে এবং এশিয়ান ডেভলপমেন্ট ব্যাংকের ভারতীয় শাখার ডিরেক্টর কেনিচি ইয়োকোএয়ামা ভারতকে দেওয়া এই ঋণ সংক্রান্ত চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার এই তথ্য দেওয়া হয়েছে ভারতীয় অর্থ মন্ত্রকের তরফে। 

করোনার জেরে ভারতের অর্থনীতি ক্রমেই ঝিমিয়ে পড়ছে। তবে শুধু ভারত নয়, সে দলে রয়েছে আরও বেশ কিছু দেশ। আর ঠিক সেকারনেই আর্থিক সংকটের মুখে পড়া দেশগুলিকে সাহায্য করার জন্য ‘কেয়ার্স’ প্রকল্প চালু করা হয়েছে এডিবি-এর তরফে। যার ফলে আগামী দিনে প্রয়োজনের ভিত্তিতে শিল্পসংস্থা, বিশেষত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের জন্য ঋণ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে নর্থ ব্লক। এপ্রসঙ্গে এডিবি-এর একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘ঝিমিয়ে পড়া ভারতীয় অর্থনীতিতে গতি সঞ্চার, শক্তিশালী আর্থিক বৃদ্ধির গতির পুনরুদ্ধার এবং ভবিষ্যতে কোনও বড় ধাক্কার সম্মুখীন হলে তা সামাল দেওয়ার মতো প্রতিরোধ ক্ষমতা তৈরির জন্য আরও কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে ভারত সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে এডিবি।’

করোনাক মতো মহামারীর জেরে ৩ মে পর্যন্ত দেশজুড়ে লকডাউনের সিদ্ধান্ত ঘোষণা করেছেন প্রানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু এভাবে লকডাউন চলতে থাকলে শুধমাত্র এপ্রিল মাসে ৯.৮ লক্ষ কোটি টাকার জিভিএ (গ্রস ভ্যালু অ্যাডেড) ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি চলতি ২০২১ অর্থবর্ষে সামগ্রিকভাবে ১২.১ লক্ষ কোটি টাকা সারা দেশে ক্ষতির আশঙ্কা করছে SBI Ecowrap। 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube