প্রস্তাবে সিলমোহর, বাতিল সিবিএসই’র দশম শ্রেণির পরীক্ষা

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রস্তাব আগেই দেওয়া হয়েছিল, এবার তাতে পড়ল সিলমোহর। য়ার জেরে দেশজুড়ে বাতিল হল সিবিএসইর দশম শ্রেণির পরীক্ষা। বুধবার সিবিএসইর সচিব অনুরাগ ত্রিপাঠী জানান, করোনা পরিস্থিতিতে দশম শ্রেণির পড়ুয়াদের একাদশ শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বোর্ডের পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই। 

করোনার জন্য দিনের পর দিন বেড়েই চলেছে আতঙ্ক। যেভাবে আক্রান্ত ও মৃতের হার বৃদ্ধি পাচ্ছে তাতে চিন্তায় একপ্রকার ঘুম উড়েছে প্রশাসনের। এই পরিস্থিতিতে বন্ধ স্কুল-কলেজও। কবে পরিস্থিতি অনুকূল হবে তা নিয়ে এখন যথেষ্ট সংশয় রয়েছে। তাই মঙ্গলবার সিবিএসইর পরীক্ষা বাতিল করার জন্য প্রস্তাব দেওয়া হয় দিল্লি সরকারের তরফে। এবার অভ্যন্তরীণ মূল্যায়নের উপর ভিত্তি করেই যাতে গ্রেড দেওয়া হয় পড়ুয়াদের সেবিষয়ে প্রস্তাব দেন দিল্লির শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া। এদিন বুধবার মানব উন্নয়ন মন্ত্রীর সঙ্গে ভিডিও করফারেন্সে বৈঠকের পরই সেই প্রস্তাবে সিলমোহর দিল কেন্দ্র।

দশম শ্রেণির বোর্ডের পরীক্ষা প্রসঙ্গে এদিন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলেও, করোনার জেরে স্থগিত হওয়া দ্বাদশ শ্রেণির ১২টি পরীক্ষা কবে নেওয়া হবে সেবিষয়ে এখনও কিছু জানানো হয়নি। একইভাবে স্থগিত আইসিএসইর পরীক্ষার ক্ষেত্রেও খুব শীঘ্রই  কোন সিদ্ধান্ত নেওয়া হবে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube