ভারতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়াল

নিউজটাইম ওয়েবডেস্ক : বুধবার ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০,০০০ ছাড়াল। এইদিন দেশের মোট আক্রান্তের সংখ্যা ৩১,৩৩২ বলে জানায় স্বাস্থ্য মন্ত্রক। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ৭৩, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০৭। মোট আক্রান্তের সংখ্যার মধ্যে ২২,৬২৯ জন  বর্তমানে চিকিৎসাধিন। এর মধ্যে ৭,৬৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন।

এখনও প‌র্যন্ত মহারাষ্ট্র আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে। বর্তমানে এই রাজ্যের আক্রান্তের সংখ্যা ৯,৩১৮। এর মধ্যে ১৩৮৮ জন সুস্থ হয়েছেন। এবং ৪০০ জনের মৃত্যু হয়েছে।

গুজরাট আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে। এখানে সংক্রামিতের সংখ্যা ৩৭৪৪। ‌যার মধ্যে ৪৩৪ জন সুস্থ হয়ে উঠেছেন। ১৮১ জনের মৃত্যু হয়েছে।

রাজধানী দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩১৪। এখানে সুস্থ হয়েছেন ১০৭৮ জন, এবং মৃত্যু হয়েছে ৫৪ জনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube