নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার হাওড়ার টিকিয়াপাড়ায় পুলিশের ওপর হামলার জেরে সরিয়ে দেওয়া হল হাওড়ার পুর কমিশনার বিজিত কৃষ্ণাকে। বদলে দায়িত্বে এলেন হাওড়া জেলার অতিরিক্ত জেলা শাসক ধাওয়াল জৈন। যদিও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে কিছু জানানো হয়নি প্রশাসনিক ভাবে।
লকডাউনের মধ্যে বাইরে বেরোনোর অভিযোগে মহিলাদের উপর লাঠি চার্জের অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার টিকিয়াপাড়া। মঙ্গলবার কয়েকশো মানুষ চড়াও হয় পুলিশের ওপর। এমনকি আশেপাশের বাড়ি থেকে উড়ে আসে ইঁট ও কাঁচের বোতলও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে পুলিশের গাড়ি গেলে ভাঙচুর চালানো হয় তাতে। পরে বিশাল পুলিশ বাহিনী নিয়ে, সামাল দেওয়া হয় পরিস্থিতি। সোমবারই হাওড়ার টিকিয়াপাড়া ও বেলিলিয়াস রোডকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে এখানে লকডাউন লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ ছিল প্রথম থেকেই। রাস্তায় বেরোচ্ছেন মানুষ। কনটেইনমেন্ট জোন ঘোষণা করার পরেও এদিন কিছু মানুষ রাস্তায় নামেন এমনকি জোড় করে দোকান খুলতে বাধ্য করেন কিছু ব্যবসায়ীকে। পুলিশ সুত্রে খবর, এই তথ্য পাওয়ার পর পুলিশের টহলদারী ভ্যান যায় এলাকায় এবং রাস্তায় থাকা মানুষকে তাড়া করেন। এর মধ্যেই আহত হন এক মহিলা। এই ঘটনা ঘিরেই উত্তেজনার সৃষ্টি হয়। এবং পুলিশি টহলের দল আক্রান্ত হন সাধারণ মানুষের হাতে।
এই প্রসঙ্গে হাওড়া সিটি পুলিশের তরফ থেকে লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের তরফ থেকে জানানো হয় রাস্তায় বেরোনো মানুষকে ধমকে পাঠানো হয় বাড়ি।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

