নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার উপসর্গ বলতে প্রথম থেকেই আমরা শুনে এসেছি জ্বর ও সর্দি-কাশির কথা। কিন্তু তারপর এক এক করে উঠে এসেছে করোনার আরও বেশ কিছু উপসর্গ। ইতিমধ্য়েই শরীরে ক্লান্তি, সারাদিন শুয়ে থাকার ইচ্ছা, গা ম্যাজম্যাজ ইত্যাদি উপসর্গ নিয়ে রাজ্যে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকজন। কিন্তু সোয়াব টেস্টের পর তাঁদের সকলের করোনা পজেটিভ ধরা পড়ে। এরপর থেকেই ফের নতুন করে চিন্তায় পড়েছেন চিকিৎসকেরা।
জানা গিয়েছে, রবিবার এমআর বাঙ্গুল হাসপাতালে ভর্তি হন বেনিয়াপুকুর অঞ্চলের ষাটোর্ধ্ব এক বৃদ্ধ। কিন্তু তাঁর শরীরে করোনার সাধারণ উপসর্গ জ্বর বা সর্দি-কাশি কিছুই ছিলনা। মূলত শরীরে ম্যাজমেজে ভাব ও ক্লান্তি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু তাঁর করোনা পরীক্ষা করানো হলে তা পজেটিভ আসে। যার ফলে নতুন করে চিন্তার ভাঁজ পড়েছে স্বস্থ্যকর্তাদের কপালে। প্রথম দিকে করোনার উপসর্গ বলতে ছিল জ্বর-সর্দি-কাশির সঙ্গে গলাব্যথা ও প্রবল শ্বাসকষ্ট। কিন্তু পরে এই মারণ ভাইরাস একাধিকবার তার উপসর্গ বদল করেছে। আর এখন সেই পুরোন উপসর্গ ছেড়ে করোনা আক্রান্তদের শরীরে নতুন উপসর্গ দেখা দিচ্ছে। তাই এবার থেকে শরীরে নতুন এই উপসর্গ গুলি দেখা দিলেই তড়িঘড়ি করোনা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ইউনাইটেড স্টেটস সেন্টারস ফর ডিজিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন জানিয়েছে, একাধিক করোনা রোগীকে পরীক্ষা করার পর বেশ কিছু নতুন উপসর্গের খোঁজ মিলেছে। যেমন, শীত শীত ভাব, শীতের সঙ্গে শরীরে কাঁপুনি, পেশিতে ব্যথা, মাথার যন্ত্রণা, গলায় খুশখুশে ভাব এবং স্বাদ ও গন্ধ না পাওয়া ইত্যাদি। গত সপ্তাহে শিশুদের শরীরেও করোনার নতুন উপসর্গের সন্ধান পাওয়া গিয়েছে। চিকিৎসা পরিভাষায় একে বলা হচ্ছে ‘ কোভিড টো’। ইটালিতেই ইতিমধ্যে বহু মানুষের শরীরে করোনার বেশ কিছু নতুন লক্ষণ দেখা দিয়েছে। এবিষয়ে গবেষনা শুরু করেছেন বিশেষজ্ঞরা।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

