মৃত্যু আর ও ২জনের, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল ২২, জানালেন রাজীব সিনহা

নিউজটাইম ওয়েবডেস্ক : বাংলায় আরও ২ জন করোনা আক্রান্তের মৃত্যু হল। এ নিয়ে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ২২। এই মুহূর্তে রাজ্যে করোনায় চিকিৎসাধীন ৫২২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ জন, মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যসচিব রাজীব সিনহা। নতুন করে রাজ্যে ১০ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যসচিব। গত ২৪ ঘণ্টায় ৫ জেলা কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি থেকে করোনা আক্রান্তের হদিশ মিলেছে বলে জানানো হয়েছে।

মুখ্যসচিব জানিয়েছেন, ”পূর্ব মেদিনীপুরে ৮টি কনটেনমেন্ট জোন করা হয়েছে। এর মধ্য়ে ৫ টি জোন থেকে গত ৯ এপ্রিল থেকে কোনও কেস আসেনি। ২১ দিন হলে আমরা শিথিল করব কিছুটা। উত্তর ২৪ পরগনায় ৫৭টা কনটেনমেন্ট জোন রয়েছে, এর মধ্য়ে ১৩টি জোন থেকে কোনও কেস হয়নি গত ২ সপ্তাহে। কলকাতায় ২২৭টি কনটেনমেন্ট জোন রয়েছে, এর মধ্য়ে ১৮টি জোন থেকে কোনও কেস হয়নি গত ২ সপ্তাহে। হাওড়ায় ৫৬টি কনটেনমেন্ট জোন রয়েছে, ১৩টি জোন থেকে গত ২ সপ্তাহে কেস হয়নি”।

মুখ্যসচিব বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে ১১৮০টি লালারসের নমুনা পরীক্ষা হয়েছে। যার ফলে রাজ্যে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ১৩,২২৩টি।’

এছাড়া রাজ্যে বর্তমানে ৫,৩৮৮ জন সরকারি কোয়ারেন্টাইনে ও ১৬,০৫২ জন হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন তিনি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube