নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতির মধ্যে পত্রযুদ্ধের পর ফের একবার মুখ্যমন্ত্রীকে খোঁচা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের। মঙ্গলবার জোড়া টুইটে আবার ও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। সঙ্গে দেন একগুচ্ছ পরামর্শ।
এদিন রাজ্যপাল লিখেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আপনি পশ্চিমবঙ্গের মানুষের দিকে নজর দিন। ভাষণ না দিয়ে তাদের যন্ত্রণা কমানোর চেষ্টা করুন। রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এটা রাজ্যপাল বা কেন্দ্রে বিরুদ্ধে আক্রমণ শানানোর সময় নয়। বীরত্ব না দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পরামর্শ দেন তিনি।
সঙ্গে মুখ্যমন্ত্রীকে রাজ্যপালের পরামর্শ, দোষ খোঁজা, দোষারোপ করা বা দায় এড়ানোর চেষ্টা বন্ধ করে মানুষের পাশে দাঁড়াতে বলেন। এই সঙ্কট থেকে মুক্তি পেতে কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন তিনি। এ ব্যাপারে দেশের থেকে রাজ্যকে আলাদা করে দেখা অসাংবিধানিক। বিশেষ করে এই সময় তা একেবারেই করা উচিত নয় বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, গত সপ্তাহেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে চরম বিবাদ বাঁধে। রাজ্যপালের আচরণ ও তাঁর চিঠির ভাষা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তাঁকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। এর পরই ১৪ পাতার চিঠিতে মমতাকে জবাব দেন ধনকড়।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

