করোনা রুখতে প্লাজমা থেরাপি নয়: কেন্দ্র

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস চিকিৎসায় বিশ্বে কোনও অনুমোদিত পদ্ধতি নেই।করোনা চিকিৎসায় প্লাজমাথেরাপির ব্যবহার এখনও পরীক্ষামূলক স্তরে। ইন্ডিয়ান কাউন্সিল মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) অনুমোদন না মেলা অবধি দেশের কোথাও করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহার করা যাবে না।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল বলেন, প্লাজমা থেরাপি এখন ও প্রমাণিত নয়, এটা গবেষণার পর্যায়ে রয়েছে। এটা অনুমোদিত না হওয়া পর্যন্ত গবেষণার কাজ ছাড়া কেউ যেন ব্যবহার না করার আদেশ দেন তিনি। এটা রোগীদের পক্ষে বিপজ্জনক হতে পারে। একইসঙ্গে এটা অবৈধ।

এদিকে প্লাজমা থেরাপিতে সেরে উঠেছেন অনেক  অনেক করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি। তাই দেশজুড়ে করোনা আক্রান্তের চিকিৎসার ক্ষেত্রে সেই পদ্ধতি ব্যবহার করা নিয়ে জল্পনা চলছিল। তবে কেন্দ্রের তরফের এই বিজ্ঞপ্তি সেই আশা দূর করল।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube