দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে সময় লাগছে মাত্র ১১ দিনের কাছাকাছি , চিন্তায় গোটা দেশ

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার দেশে করোনায় মৃত্যু হল একসাথে ৬২জনের, যা এক দিনের বিচারে সর্বোচ্চ। মোট আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে এখন ১১ দিনের কাছাকাছি লাগছে। কিন্তু সেই তুলনায় মহারাষ্ট্রে মাত্র ৭ দিনের মধ্যে দ্বিগুণ হয়েছে রোগীর সংখ্যা। প্রসঙ্গত, দেশের মধ্যে আক্রান্ত ও মৃত্যু, উভয় পরিসংখ্যানেই শীর্ষে মহারাষ্ট্র।

দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৯,৪৩৫। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬,৮৬৯। মৃত ৯৩৪।

গুজরাত ও দিল্লিতেও মোট আক্রান্তের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। ওদিকে দুই হাজারের ক্লাবে এখন রাজস্থান ও মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ ও তামিলনাড়ুতে আক্রান্ত প্রায় ২হাজার ছুঁয়েছে। কিন্তু নতুন আক্রান্তের সংখ্যায় চিন্তার ভাঁজ পড়েছে মহারাষ্ট্র, গুজরাট ও পশ্চিমবঙ্গে।

দেশের যে ৩০০টি জেলায় করোনা নেই, সেগুলিকে তীর্থস্থানের মতো আগলে রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও দেশের অনেক জায়গাতেই লকডাউনের জেরে ধীরে ধীরে কমছে করোনার প্রকোপ।

কীভাবে করোনার কবল দেশে বাড়ছে, সেই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে এখন আক্রান্তের সংখ্যা ১০.৯ দিনে দ্বিগুণ হচ্ছে, যা ১৪ দিন আগেও ছিল ৮.৭ ও সাত দিন আগে ৭.২।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube