করোনা দূর না হলে বাতিল হবে টোকিও অলিম্পিক

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মহামারির হাত থেকে নিস্তার না পেলে বাতিল হবে টোকিও অলিম্পিক। স্পষ্ট জানিয়ে দিলেন গেমস কমিটির প্রধান।

করোনা কবললের জন্য এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে টোকিও অলিম্পিক। পরিবর্তিত নিয়ম অনুযায়ী ২০২০-র বদলে টোকিও গেমস শুরু হবে ২০২১-এর জুলাইয়ে। তবে ততদিনেও যদি মহামারি নিয়ন্ত্রণে না আসে, তবে অলিম্পিক বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই।এমনটাই জানিয়েছেন আয়োজক কমিটির সভাপতি য়োশিরো মোরি।

জাপানের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মোরিকে জিজ্ঞাসা করা হয়, মহামারি যদি না কমে, তবে টোকিও গেমস ২০২২ পর্যন্ত পিছিয়ে দেওয়া হবে কিনা। উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, সেটা সম্ভব নয়। তিনি বলেন, ‘গেমস আরও পিছিয়ে দেওয়া সম্ভব নয়। সেই পরিস্থিতি তৈরী হলে টোকিও অলিম্পিক বাতিল করা হবে।’

মোরি এও জানান যে, এর আগে যুদ্ধের জন্য অলিম্পিক গেমস বাতিল হয়েছে। করোনা মহামারির বিরুদ্ধে এটাও একটা বিশ্বযুদ্ধ, যেখানে শত্রুকে শুধু চোখে দেখা যায় না।

তবে মোরি এটাও নিশ্চিত করে দিয়েছেন যে, যদি মহামারির বিরুদ্ধে এই লড়াইয়ে মানবসমাজ জয়ী হয়, তবে ২০২১-এর জুলাইয়ে অবশ্যই টোকিও গেমস আয়োজিত হবে।জাপানের মেডিক্যাল অ্যাসোসিয়েশন জানিয়েছে যে, যদি করোনার প্রতিষেধক যদি আবিষ্কৃত না হয়, তবে ২০২১-এ অলিম্পিক গেমস আয়োজন করতে সমস্যায় পড়তে হবে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube