নিউজটাইম ওয়েবডেস্ক : চিন থেকে প্রাপ্ত র্যাপিড টেস্টিং কিট ব্যবহার করতে রাজ্যগুলিকে নিষেধ করেছে আইসিএমআর। এতেই ক্ষুব্ধ বেজিং। তাদের টেস্টিং কিটে কোনও সমস্যা নেই ও বহু দেশে সেগুলি ব্যবহার করা হয়, বলেই জানিয়েছে চিন।
ভারতে চিনের এমব্যাসির মুখপাত্র জি রং জানিয়েছেন যে তাদের দেশ থেকে খুব ভালো মেডিক্যাল প্রোডাক্ট আসছে। সেগুলিকে খারাপ বলা অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। আগে থেকেই নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু দেখা উচিত না, বলে মুখপাত্রের দাবি। এর আগে আইসিএমআর বলে দেয় যে উন্ডফ বায়োটেক ও লিভজন ডায়গনস্টিকস-এর তৈরী করা র্যাপিড টেস্টিং কিট কোনও রাজ্য যেন ব্যবহার না করে। অনেক রাজ্যই বলে যে ঠিকঠাক ফলাফল আসছে না। তারপরেই বাতিলের সিদ্ধান্ত নেয় আইসিএমআর। কিন্তু চিনের দূতাবাসের মুখপাত্র বলেন যে আইসিএমআরের সিদ্ধান্ত তারা খুবই উদ্বিগ্ন। এই দুই সংস্থা শুধু চিনের নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পেয়েছে তাই নয়, ভারতে পুনের এন আই ভি-র সবুজ সঙ্কেত পেয়েছে বলেও জানান তিনি। ইউরোপ, এশিয়া ও ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে এই টেস্টিং কিট পাঠানো হয়েছে বলে জানান জিং। কিটের দাম নিয়ে সোমবার বিতর্কের মাঝেই আইসিএমআর জানায় যে চিনের দুই সংস্থা থেকে নেওয়া হবে না কিট। প্রসঙ্গত শুধু ভারতেই নয়, সারা বিশ্বের বহু জায়গা থেকেই করোনা যুদ্ধে চিনের দেওয়া পণ্য নিয়ে প্রশ্ন উঠেছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

