চিনের সাথে বাণিজ্যে কঠোর নীতি ট্রাম্প সরকারের

নিউজটাইম ওয়েবডেস্ক : চিনে সাথে বাণিজ্যের নীতিতে আরও কড়াকড়ি করল মার্কিন ‌যুক্ত রাষ্ট্র। ‌যাত্রীবাহি প্লেনের ‌যন্ত্রাংশ এবং সেমি কন্ডাকটার সম্পর্কিত দ্রব্য রফতানির নীতি আরও দৃঢ়  করল ট্রাম্প সরকার।

নতুন আইন অনু‌যায়ী মার্কিন সংস্থাগুলিকে চিনা সেনা সংস্থাগুলির সাথে কোনো রকম ব্যবসা করতে গেলে আলাদা লাইসেন্স পেতে হবে সরকারের কাছ থেকে। রফতানি‌যোগ্য দ্রব্য সাধারণ মানুষের ব্যবহারের জন্য হলেও এই লাইসেন্স লাগবে। সেনা দল ছাড়া সাধারণ মানুষের নিত্য প্র‌য়োজনীয় দ্রব্যাদির জন্য আগে কোনো সরকারি অনুমোদন লাগতো না। তবে এই  আইন সংস্কারের পর এবার তার জন্যেও লাগবে অনুমতি।

মার্কিন ‌যুক্ত রাষ্ট্রের বাণিজ্য সচিব উইলবার রস জানান, বহু দেশ মার্কিন দ্রব্যাদি সাধারণ নাগরিকের জন্য নিয়েও তা প্রতিরক্ষা বিভাগে ব্যবহার করে। ‌সেই পথ বন্ধ করতেই এই সিদ্ধান্ত মার্কিন প্রশাসনের।

চিন, রাশিয়া ও ভেনেজুয়েলা নানান ক্ষেত্রে আমেরিকা থেকে রফতানি করা দ্রব্য অসাধু ভাবে তাদের প্রতিরক্ষা ক্ষেত্রে ব্যবহার করেছে। ‌যা একেবারেই গ্রহণ‌যোগ্য না। এই ঘটনার পুণরাবৃত্তি ‌যাতে আর না  ঘটে  তার জন্যেই রফতানি নীতি আরও দৃঢ়  করছে সরকার। ‌যাতে আমেরিকা থেকে ‌যাওয়া কোনো  জিনিস ভুল হাতে না ‌যায় তার জন্যেই এই ব্যবস্থা বলে জানান উইলবার।

রফতানি আইনে আরও একটি পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে মার্কিন প্রশাসনের তরফ থেকে। কোনো বিদেশি সংস্থা ‌যদি মার্কিন মুলুক থেকে তাদের দ্রব্য রফতানি  করতে চায় তবে সেক্ষেত্রে সেই দেশের সরকার ছাড়াও তাদেরও নিতে হবে মার্কিন প্রশাসনের অনুমোদন।

করোনা ভাইরাস সংক্রমণ ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে আমেরিকায়। বর্তমানে গোটা বিশ্বের মধ্যে মার্কিন ‌যুক্ত রাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা সব থেকে বেশি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube