নিউজটাইম ওয়েবডেস্ক : মারণ ভাইরাস করোনা থাবা বসিয়েছে গোটা বিশ্বে। বিশ্বের এই সংকটের দিনে একজোট হয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন বিশ্বের প্রায় প্রতিটি মানুষ। কিন্তু সেই তালিকায় সবার প্রথমে রয়েছে চিকিৎসক, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীদের নাম। দিনরাত নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে তাঁরা করোনা আক্রান্তদের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে ঠিক কতখানি চিন্তিত প্রশাসন! সত্যিই কি চিকিৎসকেরা নিরাপদ! পিপিই কিট হাসপাতালগুলিতে পর্যাপ্ত পরিমানে নেই বলে বহুবার সরব হতে দেখা গিয়েছে চিকিৎসকদের। এবার সেই পিপিই কিটের ঘাটিতির কারনে নগ্ন হয়ে প্রতিবাদে শামিল হতে দেখা গেল জার্মান ডাক্তারদের। করোনা মোকাবিলা যে সমস্ত জামাকাপড় ও জিনিসপত্রের প্রয়োজন, সেগুলির জোগান কম থাকায় বিক্ষোভের এহেন পথই এবার বেছে নিলেন তাঁরা।
জার্মান চিকিৎসকরা এই প্রতিবাদের নাম দিয়েছেন ‘নগ্ন সংশয়’। চিকিৎসকদের এই প্রতিবাদের নেতৃত্ব দিচ্ছেন ডঃ রুবেন বারনাউ। তাঁর দাবি, করোনা ভাইরাস মোকাবিলায় আমাদের জরুরি জিনিসপত্র দেওয়া হচ্ছেনা, যার ফলে আমরা অসুরক্ষিত বোধ করছি। তিনি আরও বলেন, ‘সুরক্ষা ছাড়া এই রোগ যে আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ, তা বোঝাতেই নগ্ন হওয়া।’ ইতিমধ্যেই চিকিৎসকদের সেই নগ্ন ছবি প্রকাশ্য়ে এসেছে। সেখানে দেখা যাচ্ছে চিকিৎসকরে বই, ফাইল, মেডিক্যাল জিনিসপত্র, প্রেসক্রিপশনের এমনকি টয়লেট রোল দিয়েও নিজেদের গোপনাঙ্গ ঢেকে রেখেছেন। এবিষয়ে একজন চিকিৎসক জানান, ‘অবশ্যই আমরা রোগীদের চিকিত্সা করতে চাই। কিন্তু তার আগে আমাদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে।’ প্রসঙ্গত, সেদেশে করোনা থাবা বসানের পর থেকেই বারে বারে পিপিই কিটের ঘাটতি নিয়ে সরব বতে শোনা গিয়েছে চিকিৎসকদের। মাস্ক, গগলস, গ্লাভস ও অ্যাপ্রনের জন্য বহুবার দাবি করেন তাঁরা। অনেক ক্ষেত্রে পিপিই কিট চুরির ঘটনাও ঘটেছে। হাসপাতাল গুলিতে তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু তাও চিকিৎসকেরা এখনও পর্যন্ত প্রয়োজন মতো কিট পাচ্ছেননা বলেই অভিযোগ তুলেছেন।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

