‘করোনা মোকাবিলায় ব্যর্থ’! হু প্রধানের পদত্যাগের দাবিতে সরব ১০ লক্ষ মানুষ

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে বিশ্বজুড়ে আতঙ্ক। এই মারণ ভাইরাসে সংক্রমিত হয়ে একদিকে যেমন প্রাণ হারিয়েছেন কয়েক হাজার মানুষ তেমনই কয়েক লক্ষ মানুষ এখনও পর্যন্ত আক্রান্ত। কিন্তু বিশ্বের এই সংকটের মুহূর্তে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু কোন কার্যকরী ভূমিকা পালন করছেনা বলে বারে বারে অভিযোগ উঠেছে। এর আগেও চীনের প্রতি পক্ষপাতদুষ্ট বলে হু’কে আক্রমণ শানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি আমেরিকা হু’কে কোন আর্থিক অনুদান দেবে না বলেও জানিয়েছিলেন ট্রাম্প। আবার সেই সমস্ত অভিযোগের ওপর ভিত্তি করে হু-এর ডিরেক্টর-জেনারেল টেড্রোস আধানম ঘেব্রিয়েসুসের পদত্যাগ দাবি করলেন অন্তত ১০ লক্ষ মানুষ। 

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনার মতো মহামারি রুখতে একেবারে ব্যার্থ। এই অভিযোগ তুলে হু প্রধানের বিরুদ্ধে একটি অনলাইন পিটিশন তৈরি হয়। যেখানে বলা হয়, “গত ২৩ জানুয়ারি ২০২০ সালে টেড্রোস আধানম ঘেব্রেইসুস করোনা ভাইরাসকে মহামারি ঘোষণা করতে অস্বীকার করেন। আমরা সকলেই জানি এই মুহূর্তে করোনা ভাইরাসের কোনও প্রতিষেধক নেই। সেদিনের পর মাত্র ৫ দিনে করোনার সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা প্রায় ১০ গুণ বেড়ে যায়। আর এর দায় অনেকাংশে টেড্রোস আধানম ঘেব্রেইসুসের। তিনি এই ভাইরাসের ক্ষমতাকে গুরুত্ব দেননি। আমাদের মনে হয় টেড্রোস আধানম হু প্রধানের পদে থাকার উপযুক্ত লোক নন। তাই, এখনই তাঁর পদত্যাগ করা উচিত।” আর সেই অনলাইন পিটিশনটিতে এখনও পর্যন্ত সাক্ষর করেছেন প্রায় ১০ লক্ষের বেশি মানুষ। 

তবে অভিযোগ এখানেই শেষ নয়। অভিযোগের তালিকায় আরও রয়েছে হু-এর ডিরেক্টরের চিনের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করার বিষয়টিও। এবিষয়ে আগেও একাধিকবার সরব হতে শোনা গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এবার ওই অনলাইনে করা পিটিশনেও সেই অভিযোগ তুলে ধরা হয়েছে। পিটিশনকারীদের কথায়, “WHO-এর তো রাজনৈতিকভাবে নিরপেক্ষ হওয়া উচিত। কিন্ত টেড্রোস আধানম ঘেব্রিয়েসুস চিন যে মৃতের সংখ্যা বলছে, তাতে গলদ রয়েছে। প্রথম থেকেই আসল তথ্য চেপে দেওয়া হয়েছে। আর চিনের দেওয়া তথ্য চোখ বন্ধ করে মেনে নিচ্ছে হু। এমনকি কোনও তদন্তেরও প্রয়োজন বোধ করছেন না বিশ্ব স্বাস্থ্য সংস্থা।” মূলত এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই হু প্রধানের পদত্যাগের দাবিতে এবার সরব হলেন লক্ষাধিক মানুষ।  

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube