নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর আজ ব্রিকস সদস্যদের বৈঠকে যযোগ দেবেন। এই বৈঠকে থাকবেন ব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিরাও। মূলত বিশ্বে করোনা পরিস্থিতির মোকাবিলা করা নিয়েই আলোচনা হবে এই বৈঠকে। করোনা পরিস্থিতির জন্য এই বৈঠক হবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
বর্তমানে পরিচালনার দায়িত্বে থাকা দেশ রাশিয়া এই বৈঠক পরিচালনা করবে। এই বৈঠকে কোভিড-১৯ মহামারির জেরে আন্তর্জাতিক সম্পর্কের পুর্ণগঠন নিয়েও আলোচনা করবে। এছাড়া বিশ্বব্যাপী ছড়িয়ে পরা এই মহামারির মোকাবিলা নিয়েও হবে আলোচনা। এই বৈঠকের সভাপতি হবেন রাশিয়ার বিদেশ মন্ত্রী সেরগেই ল্যাভরভ। ২০২০ সালের ১লা জানুয়ারী প্রাক্তন পরিচালক দেশ ব্রাজিলের থেকে পরিচালনার দায়িত্ব হস্তান্তরিত হয় রাশিয়ার কাছে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

