নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে হাজারের দোরগোড়ায় মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা ১৫৪৩। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯,৪৩৫। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়। এর মধ্যে ২১,৬২৯ জন এখন চিকিৎসাধীন। ৬,৮৮৬ জন আক্রান্ত সুস্থ হয়েছেন, এবং একজন ফিরে গেছেন।
গত ২৪ ঘন্টায় ৬২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত এই সংখ্যা সবথেকে বেশি। বর্তমানে মোট মৃতের সংখ্যা ৯৩৪। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এই রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮৫৯০। তার মধ্যে সুস্থ হয়েছেন ১২৮২ জন, এবং মৃত্যু হয়েছে ৩৬৯ জনের। আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩৫৪৮। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৯৪ জন। এবং মৃত ১৬২ জন। রাজধানী দিল্লিতেও আক্রান্তের সংখ্যা ৩০০০ পেরিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৩১০৮। ৮৭৭ জন সুস্থ হয়ে উঠেছে। এবং ৫৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে গোয়া, ত্রিপুরা, মনিপুর এবং অরুণাচল প্রদেশে গত সাতদিনে কোনো নতুন সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

