নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আতঙ্কে এখন দিন কাটাচ্ছেন গোটা দেশের মানুষ। সর্দি-কাশি বা জ্বরের মতো উপসর্গগুলি থাকলেই সত্তর চিকিৎসকদের পরামর্শ নেওয়ার জন্য সকলকেই অনুরোধ করা হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে ঠান্ডা লাগা বা অন্য কোন কারেনও সর্দি-কাশি হতে পারে। কিন্তু এখন সামান্য কাশি হলেও সকলের মনে একটা ভয় কাজ করছে। পাছে করোনার কবলে পড়লেন না তো! তবে শুধু নিজস্ব ভয়ই নয়, যদি ভিড়ের মাঝে আচমকাই কেউ কেশে ওঠেন সেক্ষেত্রেও বাকিদের মধ্যে একটা ভয় কাজ করছে। তবে এবার সেই ভয় থেকে সকলকে মুক্ত করতে এক বিশেষ যন্ত্র তৈরি করে ফেললেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। যে যন্ত্র কাশির আওয়াজ শুনেই বলে দিতে পারে আপনি করোনায় আক্রান্ত কি না।
সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এই যন্ত্রের কথা প্রকাশ্যে আনা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দাবি, এই যন্ত্রটি ইতিবাচক বলে মন্তব্য করেছে আইসিএমআর। চিকিৎসকদের মুখেও এই যন্ত্রের প্রশংসা শোনা গিয়েছে। তবে এখনও এর ক্লিনিক্যাল টেস্ট বাকি রয়েছে। সেখানে যদি সবুজ সংকেত মেলে তবে খুব শীঘ্রই সেই যন্ত্র বাজারে আনা হবে বলে জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার স্নেহমঞ্জু বসুর কথায়, “করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বন্ধ প্রায় সমস্ত প্রতিষ্ঠান। কিন্তু কোন ভাবেই থেমে নেই গবেষণার কাজ। ছাত্র-ছাত্রীরা গবেষণার পাশাপাশি দুস্থদের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন। কর্মীরা মাস্ক এবং স্যানিটাইজার তৈরি করছেন। আমরা আগেই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা দিয়েছি। এদিন আবারও কুড়ি লক্ষ টাকা দেওয়া হয়েছে।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

