ফের কমল শেয়ার সুচক, ব্যাপক হারে কমল ইকুইটি বেঞ্চমার্কের মুল্য

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার সকালে ফের একবার ইকুইটি বেঞ্চমার্কের সুচক পড়ল ব্যপক হারে। অপরিশোধিত তেলের মুল্য আবার একবার নেমে ‌যাওয়ায় এশিয়ার বাজারে শেয়ার মুল্য ফের কমল।

মঙ্গলবার সকাল ১০টা নাগাদ বিএসই অ্যান্ড এসই সেনসেক্সের সুচক ১২ পয়েন্ট নেমে দাঁড়িয়েছে ৩১,৭৩১। নিফটি ৫০-র সুচক ১১ পয়েন্ট নেমে দাঁড়াল ৯,২৭১। ন্যাশানাল স্টক এক্সচেঞ্জের মধ্যে নিফটি অটো, এফএমসিজি, আইটি এবং ফার্মার শেয়ার মুল্য গতকালের থেকে কমেছে। তবে,  ব্যাঙ্কের শেয়ার মুল্য বেড়েছে ১.৭৭ শতাংশ।

ইন্দাসইন্ড ব্যাঙ্কের শেয়ার মুল্য ৮.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪১.৫৫ প্রতি শেয়ার। অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার মুল্য বেড়েছে ৩.৩ শতাংশ। আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ার মুল্য বেড়েছে ১.২ শতাংশ। এইচডিএফসির শেয়ার মুল্য বেড়েছে ৩.২ শতাংশ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube