নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে যে সময় করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক সেই সময়ে খানিকটা সুখবর দিল স্বাস্থ্য মন্ত্রক। প্রায় ৩০০ টি জেলা এখনও পর্যন্ত করোনা মুক্ত। ১৯৭ টি জেলা হটস্পটের বাইরে। রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী হর্ষবর্ধন জানান এই তথ্য।
দিল্লি এইমস পরিদর্শনের সময় তিনি জানান, নতুন করোনা আক্রান্তের বৃদ্ধির হার বেশ খানিকটা কমেছে। বর্তমানে আক্রান্তের হার দ্বিগুণ হতে সময় লাগছে প্রায় সাড়ে দশ দিন। দেশে করোনা পরিস্থিতি আগের থেকে বেশ খানিকটা উন্নত। যে সমস্ত জেলা গুলি হটস্পট বলে চিহ্নিত হয়েছে সেই এলাকাগুলিকে ধিরে ধিরে সংক্রমণ মুক্ত করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুপাতে গত এক সপ্তাহে প্রায় ৭৭টি জেলা থেকে কোনো নতুন কোভিড-১৯ সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি। এছাড়া গত ১৪ দিনে ৪৮ টি জেলায় কোনো নতুন সংক্রমণের খোঁজ পাওয়া যায়নি। গত ২১ দিনে ৩১ টি জেলায় কোনো নতুন সংক্রমণ পাওয়া যায়নি। এবং গত ২৮ দিনে ১৬ টি জেলা থেকে কোনো নতুন সংক্রমণের তথ্য পাওয়া যায়নি। বর্ধন এও জানান, যে লকডাউনের নিয়ম মানতে হবে। একমাত্র লকডাউন মানলেই এই সংক্রমণের হাত থেকে বাঁচা যাবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

