৫০০ টাকায় পাওয়া ‌যাবে টেস্ট কিট, জানাল আইসিএমআর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার নমুনা পরীক্ষার মাশুল নির্ধারণ করে দিল আইসিএমআর। নমুনা পরীক্ষার জন্য ৪৫০০ টাকা নেওয়া ‌যাবেনা বলে ‌জানায় এই সর্ববারতীয় সংস্থা। র‍্যাপিড টেস্টের জন্য মাশুল হবে ৫২৮-৭৯৫ টাকা। আরটি-পিসিআর টেস্টের জন্য মাশুল ৭৪০-১১৫০ টাকা। কোন ভারতীয় প্রতিষ্ঠান আরও কম খরচে নমুনা  পরীক্ষা করতে চাইলে তাদের স্বাগত – আইসিএমআর।

কংগ্রেস নেতা উদিত রাজ একটি ট্যুইট করে জানান, প্রায় ১৭ টি সংস্থা ৫০০ টাকায় করোনা টেস্ট কিট দিতে তৈরি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর কাছের একটি সংস্থাকে এই কাজের বরাত দিয়েছেন। ফলে তাঁরা এই কাজ করতে পারছেনা। তবে এই নেতাকে সোশ্যাল মিডিয়াতেই উত্তর দিয়ে জানান, আইসিএমআর এর নির্দীষ্ট করে দেওয়া মুল্য – ৫২৮ – ১১৫০ টাকা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube