নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের মেয়াদ এখুনি শেষ হচ্ছেনা, আরও বেশ কিছুদিনের জন্য তা বাড়তে পারে। সোমবার নবান্ন থেকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
এদিন রাজ্য়ের মুখ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই লকডাউনের মেয়াদ যে বাড়তে পারে সেবিষয়ে ইঙ্গিত দিয়েছেন মোদী। আর কেন্দ্র নির্দেশ দিলে রাজ্যগুলিতেও সেরকমই পদক্ষেপ গ্রহন করতে হবে বলে এদিন নবান্ন থেকে জানালেন মুখ্যমন্ত্রী। এদিনের বৈঠক প্রসঙ্গে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘লকডাউন আরও বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী৷ অন্তত ওঁর শরীরের ভাষা দেখে এমনটাই মনে হয়েছে৷’
তবে লকডাউন নিয়ে মোদী সরকার ভিন্ন ভিন্ন মত পোষণ করেছেন বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘আমরা তো সবসময় লকডাউনের পক্ষেই৷ কিন্তু কেন্দ্র কখনও বলছে লকডাউন আরও কড়াকড়ি করতে হবে, তো পরক্ষনেই বলছে দোকান খুলে দিতে হবে৷ দোকান খুললে তো রাস্তায় ভিড় বাড়বেই৷ মানুষকে কীভাবে আটকাব৷ দোকান খুলে রাখলে লকডাউন ব্য়র্থ হবেই৷’ তবে করোনা সংক্রমণ রুখতে আগামী ২১ মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর পক্ষেই এদিন সওয়াল করেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যসচিব রাজবী সিনহা জানান এখনও পর্যন্ত এরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০৪। তাঁরা সকলেই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ জন।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

