নিউজটাইম ওয়েবডেস্ক : বেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে দিন কাটাচ্ছেন প্রতিটি মানুষ। কবে উঠবে এই লকডাউনেই সেবিষয়েও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছেনা। কিন্তু দিনের পর দিন এভাবে ঘরবন্দি থাকার ফলে নানারকম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। নগদ টাকা ফুরিয়ে যাওয়ার ফলে অনেক মানুষকেই ব্যাঙ্ক বা এটিএমের সামনে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে। কিন্তু সেক্ষেত্রেও করোনা সংক্রমণের খানিকটা ঝুঁকি থেকেই যাচ্ছে। তাই এবার শহরবাসীর সুবিধার্থে মোবাইল এটিএম পরিষেবা নিয়ে এল এইচডিএফসি ব্যাঙ্ক।
এর আগে দিল্লি ও মুম্বইয়ের মতো একাধিক শহরে এই পরিষেবা চালু করা হয়েছিল। এবার তা চালু হল খোদ কলকাতাতেও। যার ফলে এবার বাড়ি বসেই নগদ টাকার জোগান পাবেন শহরবাসী। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বর্তমানে শহরের ৩ থেকে ৫ টি জায়গায় প্রতিদিন এই পরিষেবা দেওয়া হবে। সময় সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা। তবে এই মোবাইল এটিএমের সুবিধা এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়াও অন্য ব্যাঙ্কের গ্রাহকেরাও নিতে পারবেন বলে এদিন জানিয়েছেন এইচডিএফসি ব্যাঙ্কের ব্রাঞ্চ ব্যাংকিং প্রধান সন্দীপ কুমার। ইতিমধ্যেই মুম্বই থেকে শুরু করে চেন্নাই, ভুবনেশ্বর, পুনে, হায়দরাবাদ ও আরও বেশ কিছু শহরে এই পরিষেবা চালু করেছে এইচডিএফসি। তবে বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, সব রকমের ঝুঁকি এড়াতে ব্যাঙ্কের তরফে মোবাইল এটিএমে নিয়মিত স্যানিটাইজ করার কথাও জানানো হয়েছে। কিন্তু কলকাতার কোন কোন জায়গায় এই পরিষেবা চালু হবে সেবিষয়ে স্পষ্ট করে এখনও কিছু জানানো হয়নি।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

