লকডাউনের মাঝে বেশ কিছু রাজ্যে এখনও দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে কিছুটা হলেও করোনা যুদ্ধে সুফল পাচ্ছে ভারত। আগে যেখানে চার দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল, এখন তা প্রায় দশ দিন লাগছে। মৃত্যুহার কিছুটা হলে ও কমেছে দেশে। শনিবারের তুলনায় রবিবারে নতুন আক্রান্তের সংখ্যাও কিছুটা কমেছে। দেশের পক্ষে খুবই শুভ খবর।

কিন্তু এর মধ্যেও বেশ কিছু রাজ্যে এখনও হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর মধ্যে রবিবারের বিকাল অবধি প্রাপ্ত পরিসংখ্যানে, গত সাতদিনে শীর্ষ আছে পশ্চিমবঙ্গ, গুজরাত ও মহারাষ্ট্র। গত সাত দিনের হিসাব অনুযায়ী নতুন রোগীর ৬৭ শতাংশ এসেছে এই তিন রাজ্য থেকে। এর মধ্যে মহারাষ্ট্র ও গুজরাতে রোগীর সংখ্যা আগে থেকেই বেশি ছিল। ফলে এখানে এতটা দ্রুত আক্রান্ত বৃদ্ধিতে চিন্তা বাড়ছে নীতি নির্ধারকদের।

তবে পশ্চিমবঙ্গ নিয়েও উদ্বেগ কম নয়। কেন্দ্রের হিসাব অনুসারে আক্রান্ত এখন ৬৪৯। পরে যদি সংখ্যা আরও বাড়ে, সেরকম পর্যাপ্ত দিনে ৫ হাজার অবধি টেস্ট করার পরিকাঠামো কতোটা আছে পশ্চিমবঙ্গে, সেই প্রশ্ন করেছে স্বাস্থ্য কমিটি।একই ভাবে মৃতের সংখ্যা বৃদ্ধিতে শীর্ষে রাজস্থান, গুজরাত ও অন্ধ্রপ্রদেশ।

আগামী তেসরা মে অবধি চলবে লকডাউন। হটস্পট ও রেড জোনে বিশেষ সতর্কতা রাখার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube