নিউজটাইম ওয়েবডেস্ক : চলছে রমজান মাস,তাই লকডাউনের মধ্যে সোশ্যাল ডিসট্যান্সিং বিধিকে তোয়াক্কা না করেই ভিড় জমল কলকাতার রাজাবাজারে। সোমবার সেই ছবি প্রকাশ করেছে সংবাদ সংস্থা এ এন আই. তাতে দেখা যাচ্ছে, রাজাবাজার চত্বরে থিকথিক করছে মানুষজন।
আগেই রাজাবাজার সহ মধ্য কলকাতার বিস্তীর্ণ এলাকাকে কোভিড-১৯ এর রেড জোন বলে চিহ্নিত করে ঘিরে দিয়েছে প্রশাসন। তা সত্ত্বে ও লকডাউন অমান্য করে বাজারে দেখা গেল সাধারণ দিনের মতো ছবি। বলে রাখি, রাজাবাজারে লকডাউন মানা হচ্ছে না বলে আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।
বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ভিড় থেকে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা প্রবল। যার জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। ওদিকে স্থানীয়দের একাংশের দাবি, লকডাউনের জেরে রমজান শুরু হওয়ার আগে বাজার করার সুযোগ পাননি তাঁরা। ফলে সোমবার বাজার খুলতে উপচে পড়েছে ভিড়।
প্রকাশিত ভিডিয়োয় কলকাতা পুলিশের ছাপ মারা ব্যারিকেড চোখে পড়লেও ভিড় নিয়ন্ত্রণে দেখা যায়নি কোনও পুলিশকর্মীকে। বাজার করতে আসা অনেকের মুখেই চোখে পড়েনি মাস্ক।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

