নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশের সর্বত্র চলছে লকডাউন। ধর্মিয় অনুষ্ঠান ও শেষকৃত্য থেকে শুরু করে বন্ধ রয়েছে বিভিন্ন শুভ অনুষ্ঠানও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সিদ্ধান্ত অনুযায়ী ২৫ মার্চ থেকে লকডাউন শুরু হয়। তখন থেকেই বন্ধ সব ধরনের অনুষ্ঠান। এমনকি এই লকডাউনের ফলে আগে থেকে ঠিক থাকা সত্ত্বেও পিছিয়ে দেওয়া হয়েছে বা ভেস্তে দেওয়া হয়েছে অনেক বিবাহের অনুষ্ঠান। তবে সেই যুক্তিতে রাজি নন এই যুগল। তাই মুখে মাস্ক ও পরনে মায়ের বিয়ের শাড়ি পরেই প্রেমিকের সাথে বিয়ে সেরে ফেললেন কনে।
শনিবার ঘটনাটি ঘটেছে দিল্লির গোবিন্দপুরীতে। মাস্ক পরে এদিন প্রেমিকার সাথে গাঁটছড়া বাঁধলেন বছর ২৭-এর কুশল ওয়ালিয়াও। দুই পুলিশ অফিসারের তৎপরতায় এদিন শুধুমাত্র বর-কনের মা-বাবাদের উপস্থিতিতেই কালকাজির আর্য সমাজ মন্দিরে শুভ বিবাহ সম্পন্ন হয়। এরপর পুলিশের জিপসি চড়েই শ্বশুরবাড়িতে পা রাখলেন নববধূ। তবে সোশ্যাল ডিসট্যানসিং-এর কথা মাথায় রেখেই পালিত হয় বিয়ের সমস্ত নিয়ম। জানা গিয়েছে, বিনা আড়ম্বরেই বিয়ের অনুষ্ঠান হওয়ায়, কনে নিজেই মেহেন্দি লাগিয়ে ও মেক-আপ করে কনের সাজে সেজেছিলেন। বিয়েতে দুই পুলিশ অফিসারের তরফে উপহার হিসাবে একটি ওড়নাও পান ওই নবদম্পতি। তবে বর-কনেপক্ষও রিটার্ন গিফট হিসেবে মাস্ক ও স্যানিটাইজার দেন পুলিশকর্মীদের। এবিষয়ে কুশল ওয়ালিয়া জানান, ‘২৫ এপ্রিল বিয়ের তারিখ ঠিক করা হয়। প্রথমে ভেবেছিলাম বিয়েটা পিছিয়ে দেব। কিন্তু পরে ভেবে দেখলাম কিছুদিনের মধ্যেও বড় জমায়েত করা যাবে না। ফলে দুই পরিবারই ছোট করে বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। তবে সে জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। তাই বাবা পুলিশের দ্বারস্থ হন।’ এরপরেই সামাজিক নিয়ম মেনেই সুন্দর ভাবে পালিত হয় বিয়ের অনুষ্ঠান।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

