নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে সংকটের মুখে পড়েছে গোটা দেশ। কিন্তু এই মুহূর্তেও র্যাপিড টেস্ট কিট বিক্রির ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সংবাদমাধ্যম সুত্রে জানা গিয়েছে, চিন থেকে আসা ওই কিটগুলি আইসিএমআর-কে ১৪৫ শতাংশ বেশি দামে বিক্রি করা হচ্ছে। এবার সেই তথ্যের ওপর ভিত্তি করেই অসাধু ব্যাবসায়ীদের একহাত নিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসাথে প্রধানমন্ত্রীর কাছে এই অসাধু ব্যাবসায়ীদের শাস্তিরও দাবি করেন সনিয়া পুত্র।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি অনুসারে, চিন থেকে আসা র্যাপিড টেস্ট কিটগুলির দাম ২৪৫ টাকা। কিন্তু ভারতে তা ৬০০ টাকায় বিক্রি করা হচ্ছে। এই দুর্নীতির দায়ে ইতিমধ্যেই ওই সরবরাহকারী সংস্থাটির বিরুদ্ধে অন্য আরেকটি সংস্থা দিল্লি হাই কোর্টে মামলা দায়ের করেছে। এরপরেই দিল্লি হাই কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়েছে র্যাপিড টেস্ট কিট ৪০০ টাকার বেশি দামে বিক্রি করা যাবেনা। এরমধ্য়েই এবার সেবিষয়ে সরব হলেন রাহুল গান্ধি। শুধু দাম ঠিক করে দেওয়ায় নয়, দেশের এই সংকটের দিনেও এইভাবে কিট নিয়ে দুর্নীতি করায় ওই সংস্থার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সোমবার এবিষয়ে একটি ট্যুইট করে সনিয়া পুত্র লেখেন, “যেখানে গোটা দেশ এখন করোনার মতো মহামারির সাথে লড়ছে, সেখানে এই মানুষগুলো এখনও নিজেদের মুনাফা লাভের কথায় ভেবে চলেছে। এই দুর্নীতিগ্রস্ত মানসিকতার জন্য আমরা লজ্জিত। এদের দেখলে ঘৃণা হয়।” এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি লেখেন, “প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, এই মুনাফাখোরদের বিরুদ্ধে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। দেশ কোনওদিন এদের ক্ষমা করবে না।”Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

