করোনা হওয়া যে কলঙ্ক নয়,বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নিউজটাইম ওয়েবডেস্ক : মুখ্যমন্ত্রীদের সঙ্গে লকডাউনের কৌশল নিয়ে সোমবার বিশেষ ভিডিও কনফারেন্সের সময় তাদের পাশে কেন্দ্র আছে, এই আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোন রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি, কোন রাজ্যে কম-এটা কোনো রেষারেষির বিষয় নয়, তা সাফ জানান প্রধানমন্ত্রী। যে সব রাজ্যে আক্রান্তের সংখ্যা বেশি, তাদের পাশে দাঁড়িয়ে মোদী বার্তা দেন ভয় পাবেন না, আপনাদের কেউ দোষ দেবে না। সবাই মিলে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

এদিন প্রধানমন্ত্রী বলেন যে বড় শহরে যেখানে কিছু অঞ্চল রেড জোন হয়েছে, বাকি জায়গাকে রেড জোন হওয়া থেকে রক্ষা করতে হবে। মুখ্যমন্ত্রীদের মোদী বলেন,বিশ্লেষণ করে দেখতে, কীভাবে রোগ ছড়াচ্ছে নতুন জায়গায়।

প্রধানমন্ত্রী বলেন যে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে করোনা আক্রান্ত হওয়া দোষের কিছু না। মানুষকে আস্থা দিলেই অন্য জায়গা থেকে এসে তারা টেস্টিংয়ের জন্য যাবেন। তবে খুব বেশি ছাড় দেওয়া চলবে না, কারণ তাহলে সেই অঞ্চলে করোনা ছড়িয়ে যাবে। তবে করোনা হওয়া যে কলঙ্ক নয়, সেই বার্তা মানুষের কাছে পৌঁছাতে হবে, বলে জানান প্রধানমন্ত্রী।

পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্য। কিন্তু সেই জন্য রাজ্যদের ভয় পাওয়ার প্রয়োজন নেই, বলে বার্তা দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন,যদি আপনাদের রাজ্যে করোনা আক্রান্ত বাড়ে, আপনাদের দোষী করবেনা কেউ। একই সঙ্গে কম রোগী হলেও, কেউ সেটাকে মহান বলবে না। আমাদের পরিস্থিতিকে মোকাবিলা করতে হবে। রাজ্যে করোনা আক্রান্ত বাড়লে, ভয় পাবেন না, বার্তা দেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলেও জানান মোদী। সেই কারণে দু গজ দূরি, এই মন্ত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। আগামী দিনে মাস্ক পরা জীবনের অংশ হয়ে যাবে, অনুমান প্রধানমন্ত্রীর।

এদিন তিনি বলেন অর্থনৈতিক কার্যকলাপ বাড়লেও খুব সাবধানে করতে হবে। রাজ্যদের তিনি বলেন এটি দেখতে যে ছাড় দেওয়ার পর অরেঞ্জ ও গ্রিন জোনে কী করোনা বেড়েছে। দেশে যে ৩০০ করোনা মুক্ত জেলা গ্রিন জোন আছে, সেখানে যাতে করোনা না ছড়ায়, সেই নিয়ে সব রাজ্যকে সতর্ক করেন প্রধানমন্ত্রী।

একই সঙ্গে মোদী বলেন যে ধাপে ধাপে গ্রিন জোন থেকে অর্থনীতিকে চালু করে সেটা অরেঞ্জ জোনে নিয়ে আসতে হবে। লকডাউনের মধ্যেই জীবন ও জীবিকা চালাতে হবে এই কথাও বলেন মোদী।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube