মিউচুয়াল ফান্ডগুলি চাঙ্গা করতে বড়সড় পদক্ষেপ, ৫০,০০০ কোটির সাহায্য আরবিআই-এর

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। এই পরিস্থিতিতে সমস্ত আয়ের উৎসগুলি বন্ধ থাকার কারনে সংকটের মুখে পড়েছে দেশের অর্থনীতি। এমনকি এই অর্থনৈতিক মন্দার জেরে ধুকছে ছোট-বড় সমস্ত মিউচুয়াল ফান্ডগুলি। এবার সেগুলিকে ছন্দে ফেরাতে বড়সড় পদক্ষেপ নেওয়া হল রিজার্ভ ব্যাঙ্কের তরফে। জানা গিয়েছে নগদের জোগান বৃদ্ধি করতে মিউচুয়াল ফান্ডগুলিকে ৫০ হাজার কোটি টাকা দিতে চলেছে আরবিআই। 

দেশের এই মন্দার দিনে মিউচুয়াল ফান্ডগুলিতে নগদের জোগান একেবারে নেই বললেই চলে। এমনকি সংকটের মুহূর্তে বিনিয়োগকারীরাও টাকা তুলে নেওয়ার ফলে বেশ সমস্যায় পড়তে হচ্ছে এই মিউচুয়াল ফান্ডগুলিকে। আর এই সংকট থেকে বাদ পড়েনি ফ্রাঙ্কলিনের মতো ভারতে অন্যতম প্রথম সারির মিউচুয়াল ফান্ড সংস্থাগুলিও। ফ্রাঙ্কলিনের বিভিন্ন বন্ডে ৮৬ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে। কিন্তু করোনার জেরে আর্থিক ক্ষতির মুখে পড়ছে তারাও। এহেন পরিস্থিতিতে তাদের সাহায্য়ের জন্য এগিয়ে এসেছে রিজার্ভ ব্যাঙ্ক। তবে আরবিআই-এর তরফে যে ৫০ হাজার কোটি টাকা দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে, তা সরাসরি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ হবেনা। 

আরবিআই সুত্রের খবর, এই ৫০ হাজার কোটি টাকা প্রথমে রেপো রেটের ওপর ভিত্তি করে ব্যাঙ্ক গুলিকে ধার দেওয়া হবে। সেখান থেকেই মিউচুয়াল ফান্ডগুলি ধার হিসাবে ওই টাকা ব্যাঙ্ক থেকে নিতে পারে। কিন্তু সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডগুলিকে ব্যাঙ্ক গুলির কাছে কর্পোরেট বন্ড বন্ধক রাখতে হবে। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তাতে আদৌ কি ভাল বন্ড ব্যাঙ্কগুলির কাছে বন্ধক রাখা সম্ভব হবে মিউচুয়াল ফান্ড সংস্থাগুলি পক্ষে? তা নিয়েই এখন উঠছে নানান প্রশ্ন। তবে  রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপের যথেষ্ট প্রশংসা করেছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। একইসাথে তিনি আরবিআই কে ধন্যবাদও জানিয়েছেন।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube