লকডাউন পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের ভিডিয়ো বৈঠক শুরু

নিউজটাইম ওয়েবডেস্ক : কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আজ সকাল পর্যন্ত ভারতে করোনা পজেটিভের সংখ্যা মোট ২৭,৮৯২। সুস্থ হয়ে উঠেছেন ৬,১৮৫ জন। দেশে এখন অসুস্থের সংখ্যা ২০,৮৩৫। মৃত্যু হয়েছে ৮৭২ জনের। তবে গত ২৪ ঘন্টায় সংক্রমণের সংখ্যা শনিবারের তুলনায় কমেছে। ৩ মে-র পর লকডাউন জারি থাকবে, নাকি পর্যায়ক্রমিকভাবে তা শিথিল করা হবে? তার রূপরেখা নির্ধারণেই প্রধানমন্ত্রী মোদী সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো বৈঠক শুরু করেছেন। এ দিনের বৈঠকে রাজ্যগুলি হাতিয়ার মূলত চার বিষয়। রাজ্যগুলির পক্ষ থেকে, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বিশেষ ট্রেন, হটস্পট বা কনটেনমেন্ট নয় এমন জায়গায় আরও বেশি অর্থনৈতিক কাজকর্মে ছাড়, ছোট ব্যবসায়ী ও করোনা মোকাবিলার জন্য বিশেষ আর্থিক প্যাকেজ, আরও বেশি পরিমানে টেস্ট কিট, পিপিই ও ভেন্টিলেটরের আয়োজনের দাবি জানানো হবে।

রাজ্যেও করোনাভাইরাসের দাপট জারি। স্বাস্থ্য দফতরের জারি করা বিবৃতি অনুসারে রাজ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৩ জন। এখনও পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ১০৫ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাজ্য স্বাস্থ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের। এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা অতিমারীতে বাংলাকে রক্ষায় মুখ্যমন্ত্রী ব্যর্থ,এই অভিযোগেই তৃণমূল সুপ্রিমোকে বিঁধেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube