করোনা সংক্রমণ নিয়ে সরব হলেন কণিকা

নিউজটাইম ওয়েবডেস্ক : চারবার পজিটিভ রেজাল্ট আসার পর পঞ্চমবারে করোনা মুক্ত হয়েছেন শিল্পী কণিকা কাপুর।  লন্ডন থেকে ফেরার ১০ দিনের মাথায় করোনা উপসর্গ ধরা পড়ে তাঁর। সঙ্গে সঙ্গে তিনি ভর্তি হন লখনউয়ের সরকারি হাসপাতালে। সেখানে দীর্ঘ চিকিৎসার পর সেরে ওঠেন শিল্পী। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিদেশ থেকে ফিরে সেল্ফ কোয়ারান্টাইনে না থেকে পার্টি করেছেন বহু মানুষের সঙ্গে। এভাবেই একাধিকের শরীরে সংক্রমণ ছড়িয়েছেন তিনি। পরিচায় দিয়েছেন দায়িত্ব জ্ঞানহীনতার। সুস্থ হয়ে নিজের পরিবারের সঙ্গে সেল্ফ কোয়ারেন্টাইনে গিয়ে সোশ্যালে সেসমস্ত অভিযোগ নিয়ে মুখ খুললেন কণিকা। ইনস্টাগ্রামে লম্বা পোস্টে নিজেকে নির্দোষ প্রমাণিত করে একাধিক যুক্তি দিলেন তিনি।

তিনি লেখেন, অসুস্থতার সময়ে তার বিরুদ্ধে অনেক গুজব ছড়ানো হয়েছে।ইচ্ছাকৃত ভাবে তা ছড়ানো হয়েছে তাকে অপদস্থ করতে। তারপরেও তিনি চুপ ছিলেন। ভেবেছিলেন সময়ে লোকের ভুল ভাঙবে। কিন্তু সেটা হল না দেখেই মুখ খুলতে বাধ্য হলেন তিনি। এভাবে সমস্ত দায় তার ঘাড়ে চাপিয়ে সবাই নির্দোষ সাজলেন কী করে তা প্রশ্ন তোলেন তিনি

তিনি আরও বলেন, ১০ মার্চ যুক্তরাজ্য থেকে মুম্বইতে ফেরার পর আন্তর্জাতিক বিমানবন্দরে তার বিশেষ পরীক্ষা হয়েছিল। কোনও সংক্রমণ ধরা পড়েনি তখন। ফলে, তাকে কোয়ারান্টাইনে যেতেও বলা হয়নি। তিনি নিজেও শরীরে কোনও রোগের লক্ষ্মণ টের পাইনি। ফলে, সবার সঙ্গে পার্টি ও করেছেন। এর প্রায় দিন দশেক পরে অসুস্থতার লক্ষ্মণ একে একে দেখা দিতে থাকে। তবে তার সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের একজনেরও সংক্রমণ ধরা পরেনি।অসুস্থ হওয়ার পর থেকেই হাসপাতালে। সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেও নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছিলেন। এরপরেও কারোর দিকে আঙুল তোলা কিন্ত অকারণে তাঁর প্রতি নেতিবাচক দৃষ্টি বা মনোভাব চাপিয়ে দেওয়া। সবাইকে বিচার করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেন।

কণিকার এই পোস্ট ইতিমধ্যেই ভাইরাল। কেন তিনি বিদেশ থেকে এসে কোয়ারান্টাইনে ছিলেন না বা পার্টি করেছেন,জানার পর বহু জনে নানা মন্তব্য শেয়ার করেছেন শিল্পীর পোস্টে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube