নিউজটাইম ওয়েবডেস্ক : লকডাউনের জেরে ভিনরাজ্যে আটকে পড়া বাংলার পর্যটক ও পরিযায়ী শ্রমিকদের সাহায্যের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জানালেন, দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া বাংলার মানুষদের ফিরিয়ে আনার জন্য যথাসম্ভব চেষ্টা করবে রাজ্য সরকার।
সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছেন অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। সেখানে লকডাউনের মেয়াদ বাড়ানোর পক্ষে সওয়াল করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। তারই মাঝে ১১টা নাগাদ দুটি টুইটবার্তায় মমতা বলেন, লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষদের বাড়ি ফেরার জন্য যথাসম্ভব সাহায্যের প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার।আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। যতক্ষণ আমি আছি, ততক্ষণ বাংলার কেউ যেন নিজেকে অসহায় বোধ না করেন। এই কঠিন সময়ে পাশে আছেন তিনি।
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য দেশের কোচিং সেন্টারের হাব রাজস্থানের কোটা শহরে পড়তে যান রাজ্যের বেশ কিছু ছাত্রছাত্রী। কোটায় আটকে পড়া ওই ছাত্র-ছাত্রীদের ফিরিয়ে আনতে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন বহরমপুরের সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেই সময়েই তাঁকে আশ্বাস দেন তৃণমূল সুপ্রিমো।
রাজনৈতিক মহলের মত, বৈঠক শুরুর আগে মমতার টুইটদুটি থেকে স্পষ্ট প্রধানমন্ত্রীর সামনে বিষয়টি তুলবেন মমতা। কীভাবে আটকে থাকা রাজ্যের বাসিন্দাদের সাহায্য করা হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা করবে বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

