নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মহামারীতে বাংলাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রবিবার এমন সুরেই তৃণমূল সুপ্রিমোকে বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। আসানসোলের বিজেপি সাংসদ বলেন, “রাজ্যকে এই করোনাভাইরাস থেকে বাঁচাতে হলে মুখ্যমন্ত্রী যেভাবে করোনা সম্পর্কে প্রচার চালাচ্ছেন তার বিরোধিতা করা দরকার।
রবিবার সোশাল মিডিয়া টুইটারে সেভ বেঙ্গল ফ্রম করোনা হ্যাশট্যাগ দিয়ে বিজেপি সাংসদ লেখেন, “রাজ্যে কোভিড -১৯ মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতাই প্রকাশ্যে এসেছে। আমাদের সকলকে একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। কারণ, ১। মানুষের জীবন নিয়ে উনি যেভাবে রাজনীতি করছেন, ২। অতিমারীর ভয়াবহতাকে না বুঝে যেভাবে প্রচার করছেন।” টুইটে দেখা যাচ্ছে আরও পাঁচ নেতার সঙ্গে প্ল্যাকার্ড হাতে নিয়ে, মাস্ক পরে তৃণমূল সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন বাবুল। এখনও পর্যন্ত মোট ৭১৬টি কেস নথিভুক্ত হয়েছে বাংলায়, যার মধ্যে মৃত্যু হয়েছে ১৯ জনের।শনিবার এক স্বাস্থ্য আধিকারিকের মৃত্যু হয়। সেই ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

