মবম্বইয়ে করোনার কবলে ৯৫ পুলিশকর্মী, আতঙ্কে উদ্ধব প্রশাসন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার জেরে দেশজুড়ে চলছে লকডাউন। জরুরি কোন কারন ছাড়া বাড়ি থেকে বারে বারে দেশের প্রতিটি মানুষকে বেরোতে নিষেধ করা হচ্ছে প্রশাসনের তরফে। তবুও অনেকেই সেই নিষেধ না মেনেই বাইরে বেরিয়ে পড়ছেন। দেশের মানুষের সুরক্ষার স্বার্থে পথে নেমেছে পুলিশ। নিঃস্বার্থ ভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিন রাত বাড়ির বাইরেই কাজ করে চলেছেন তাঁরা। ইতিমধ্য়েই করোনায় আক্রান্ত হয়েছেন বহু পুলিশকর্মী। তবে অন্যান্য রাজ্যের তুলনায় মহারাষ্ট্রে সেই সংখ্যাটা অনেক বেশি।মুম্বইয়ে ইতিমধ্য়েই ৯৫ পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এমনকি এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুও হয়েছে ২ জন পুলিশকর্মীর। 

মহারাষ্ট্রে এখনও পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। তাঁদের মধ্য়ে রয়েছেন বেশকিছু পুলিশকর্মীও। ইতিমধ্য়েই যে ২ জন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, তাঁদের মধ্যে একজন হলেন হেড কনস্টেবল সন্দীপ সুরে(৫২) ও চন্দ্রকান্ত পেন্ডুরকর। ভাকোলা থানায় কর্মরত চন্দ্রকান্তবাবুকে প্রথমে বাড়ির কাছে নায়ার হাসপাতালে ভর্তি করা হলেও, পরে তাঁর শারীরিক পরিস্থিতির আরও অবনতি ঘটায় তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। কিন্তু তাও শেষরক্ষা হয়নি। 

এই দুই পুলিশকর্মীর মৃত্যুতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন। একইসাথে তিনি বলেন, “দুই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিজের জীবন, পরিবারকে সরিয়ে রেখে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে জীবনপাত করছেন পুলিশকর্মীরা। তাঁদের পাশে আছি আমরা। সরকারি সমস্তরকম সাহায্য পাবেন ওঁরা।” তবে পুলিশ কর্মীরা এভাবে করোনার কবলে পড়ায় চিন্তায় ঘুম উড়েছে মহারাষ্ট্রের প্রশাসনের। বর্তমানে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪০ জন পুলিসকর্মী। একইসাথে আক্রান্ত আরও ৫০।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube