নিউজটাইম ওয়েবডেস্ক : বিতর্কমূলক অনুষ্ঠানে তাঁর মন্তব্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা তৈরি করছে এমন অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে একাধিক আইআইআর করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে এবার রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামীকে জেরার জন্য তলব করল মুম্বই পুলিশ। রবিবার এবিষযয়ে সাংবাদিককে নোটিশও পাঠানো হয়েছে।
সেনিয়া গান্ধিকে নিয়ে করা মন্তব্যের জেরে আর্ণব গোস্বামীর বিরুদ্ধে কংগ্রেস নেতা নীতিন রাউত একটি অভিযোগ দায়ের করেন। সোমবার সকাল ৯ টা নাগাদ বিশিষ্ট ওই সাংবাদিক হাজির থাকবেন বলে জানিয়েছেন। । অন্যদিকে, বুধবার রাতে টয়োটা করোলা গাড়িতে করে স্ত্রী’কে নিয়ে মুম্বইয়ের রিপাবলিকের স্টুডিও থেকে রাতে বাড়ি ফিরছিলেন অর্ণব গোস্বামী। সেখানে তাঁদের ওপর হামলা করেন একদল দুষ্কৃতি। এমনকি তাঁর ওপর শারীরিক আক্রমণ চালানো হয় বলে অভিযোগ করেন রিপাবলিক মিডিয়া নেটওয়ার্কের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী৷ কংগ্রেস আশ্রিত গুন্ডারায় এমন কাজ করেছেন বলে এদিন অভিযোগ করেন অর্ণব। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে এই আক্রমণ চালানো হয় বলে জানিয়েছিলেন বিশিষ্ট ওই সাংবাদিক।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

