নিউজটাইম ওয়েবডেস্ক : চিনের পর এক এক করে শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে করেনা ভাইরাস। আর সেই তালিকা নাম রয়েছে ভারতেরও। এই মারণ ভাইরাসের জেরে প্রতিটা মুহূর্ত আতঙ্কের মধ্যেই কাটাচ্ছেন দেশের প্রিতিটি মানুষ। কিন্তু এই আতঙ্কের মধ্য়েও এবার শোনা গেল একটি সুখবর। চলতি বছর মে মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-এর তরফে একটি বিশেষ পদ পেতে চলেছে ভারত। যা গোটা বিশ্বে ভারতের নাম আরও উজ্জ্বল করবে বলেই মনে করা হচ্ছে।
হু-এর তরফে জানানো হয়েছে, কার্যকরী সমিতির শীর্ষপদ পেতে চলছে ভারত। আগামী মাসের বোর্ড মিটিং-এর পরেই এই পদে অধিষ্ঠিত হচ্ছে ভারত। বিশ্বে করোনা ভাইরাস থাবা বসানোর পর আগামী ২২ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিটিভ বোর্ডের প্রথম মিটিং অনুষ্ঠিত হবে। আর এই এক্সিকিটিভ বোর্ডের চেয়ারম্যান পদেই বসতে চলেছেন নয়াদিল্লির প্রতিনিধি। বর্তমানে সেই পদে জাপানের প্রতিনিধি রয়েছেন। এমনটাই দাবি করা হয়েছে একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের তরফে। এবিষয়ে সরকারি ভাবে এখনও কিছু জানানো না হলেও নয়াদিল্লি এবং হু-এর তরফে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেই দাবি ওই সংদমাধ্যমের। করোনা আবহে ভারতের কাছে এই বিষয়টি নিঃসন্দেহে সুখকর। তবে এক্সিকিটিভ বোর্ডের চেয়ারম্যান পদ পাওয়ার পেছনে কোনভাবেই করোনার কোন ভূমিকা নেই বলেই জানিয়েছে হু। দক্ষিন এশিয়ার দেশগুলির তরফে দেওয়া প্রস্তাবের ভিত্তিতে ভারতে ৩ বছরের জন্য এক্সিকিউটিভ বোর্ডে মনোনীত করার পাশাপাশি বোর্ডের চেয়ারম্যান পদে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কারন যাই হোক আগামী ২২ মে এক বছরের জন্য হু-এর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে যে কোন ভারতের প্রতিনিধি বসতে চলেছেন সেই বিষয়টিই সবচেয়ে বেশি আনন্দের।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

