রাজ্যে ৮০ শতাংশ আক্রান্তই উপসর্গহীন, আতঙ্কের বাণী শোনাল প্রশাসন

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনার আতঙ্কে গোটা দেশ। তবে বিভিন্ন রাজ্যের মধ্য়েও মহারাষ্ট্রের পরিস্থিতি আগে থেকেই অনেক বেশি আশঙ্কাজনক। সেখানে বর্তমানে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যাও বাকি রাজ্যের থেকে অনেকটাই বেশি। রাজ্যে এই পরিস্থিতির মধ্য়েই ফের নতুন করে আশঙ্কার বাণী শোনালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। তাঁর কথায়, মহারাষ্ট্রের ৮০ শতাংশ করোনা আক্রান্তেরই কোন উপসর্গ নেই। যার ফলে আরও বেশ খানিকটা চিন্তা বেড়েছে সেরাজ্যের প্রশাসনের। 

৩ মে শেষ হবে দ্বিতায় দফায় লকডাউনের মেয়াদ। এবিষয়ে উদ্ধব বলেন, লকডাউন তোলা হবে কি না তা নিয়ে ৩ মে এর পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। একইসাথে পরিযায়ী শ্রমিকদের ফেরানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “আমি কথা দিচ্ছি পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে যা করতে হয় আমি করব। এ নিয়ে আমি কেন্দ্রের সঙ্গেও কথা বলছি। তবে এটা নিশ্চিত, ট্রেন চালানো হবে না। আমরা ভিড় হোক চাই না। নাহলে লকডাউন আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে।” একইসাথে বাড়ি বসেই এখন ধর্মীয় অনুষ্ঠান পালনের পক্ষে সওয়াল করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “পবিত্র রমজান মাস শুরু হয়েছে। আপনারা বাড়িতে বসেই নামাজ পড়ুন।”

এদিন রাজ্যবাসীকে কড়া ভাবে লকডাউন পালনের জন্য ধন্যবাদও জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। একইসাথে রাজ্যে দুই পুলিশকর্মীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, “দুই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। নিজের জীবন, পরিবারকে সরিয়ে রেখে রাজ্যবাসীকে সুরক্ষিত রাখতে জীবনপাত করছেন পুলিশকর্মীরা। তাঁদের পাশে আছি আমরা। সরকারি সমস্তরকম সাহায্য পাবেন ওঁরা।” 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube