আগামী ৪৮ ঘন্টায় এই পাঁচ জেলায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

নিউজটাইম ওয়েবডেস্ক : গত কয়েকদিন থেকেই দুপুর হলেই ঝাঁপে আসছে বৃষ্টি। তবে এবার আগামী ৪৮ ঘন্টায় পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিল হাওয়া অফিস। একইসাথে কালবৈশাখীও হতে পারে। 

পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দু-এক জায়গায় বইবে ঝোড়ো হাওয়া। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল হতে পারে। যার জেরে আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সেখানে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

রবিবার সকাল থেকেই মহানগরের আকাশ মেঘলা।  এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। শনিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৫ থেকে ৯৫ শতাংশ।

আগামা ৩০ এপ্রিল দক্ষিণ আন্দামান সাগরে ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় সম্ভাবনা হয়েছে। যেটি শক্তি সঞ্চয় ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে প্রথমে উত্তর,  উত্তর পশ্চিম এবং পরে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। এবং মে মাসের প্রথম দিকে সেই ঘূর্ণিঝড় দক্ষিণ পূর্ব মায়ানমার উপকূল অথবা বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে। 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube