করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল স্বাস্থ্যকর্তা বিপ্লব দাশগুপ্তর

নিউজটাইম ওয়েবডেস্ক : রাজ্যে এবার করোনায়  মৃত্যু হল এক স্বাস্থ্যকর্তার। শনিবার রাতে করোনা সংক্রমিত অবস্থায় মৃত্যু হল স্বাস্থ্য দফতরের সহ-অধিকর্তা বিপ্লবকান্তি দাশগুপ্তের। বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৭ দিন আগে তাঁর সংক্রমণ ধরা পড়েছিল। চিকিৎসকের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে, চিকিৎসক ফোরাম এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত পিপিই কিটের আয়োজন রাখতে আবেদন করেছে এই সংগঠন। টুইটে মুখ্যমন্ত্রী লেখেন,চিকিৎসক বিপ্লবকান্তি দাশগুপ্তের মৃত্যু এক বড় ক্ষতি। এই দুঃসময়ে তাঁর পরিবারের সঙ্গে সমব্যাথী তিনি। মানবজাতির স্বার্থে তাঁর এই আত্মত্যাগ করোনা যোদ্ধাদের আরও সঙ্কল্পবদ্ধ করবে।  জানা গিয়েছে, মৌলালির সেন্ট্রাল মেডিক্যাল স্টোরের সহ-অধিকর্তা ছিলেন এই চিকিৎসক বিপ্লবকান্তি দাশগুপ্ত। 

এদিকে, স্বাস্থ্যভবন সূত্রে খবর, মৃত স্বাস্থ্যকর্তার হৃদযন্ত্রের সমস্যা ছিল। আট মাস আগে তিনি এসএসকেএম গিয়েছিলেন চিকিৎসা করাতে। তাঁর ডায়াবেটিস ও হাই পারটেনশনের সমস্যা ছিল।কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই স্বাস্থ্যকর্তা। জ্বর, শ্বাসকষ্ট বাড়ায় গত শুক্রবার বেলেঘাটা আইডি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়। তাঁর নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তবে এই কারণেই মৃত্যু কিনা, তা খতিয়ে দেখছে স্বাস্থ্যদফতর।

উল্লেখ্য, তাঁর স্ত্রী এবং স্থানীয় এক চিকিৎসককে কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে। সেই চিকিৎসকের কাছে কয়েকদিন চিকিৎসাধীন ছিলেন মৃত স্বাস্থ্যকর্তা। প্রসঙ্গত, রাজ্যে

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube