নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা পরিস্থিতিতে সারা দেশবাসীকে সর্বদা সজাগ থাকার বার্তা দিচ্ছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। তবে এবার নিজের বাসভবন ‘জলসা’ র অন্দরের একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় জায়গা করে নিয়েছে!
সম্প্রতি, অমিতাভ বচ্চন একটি টুইট করেছেন যা সত্যিই অবাক হওয়ার মতো। বিগ বি-র বাংলো ‘জলসা’য় আচমকা ঢুকে পড়ে বাদুড়। যা দেখে ভয়ে হাড় হিম হয়ে যায় শাহেনশার! কারণ সাম্প্রতিক সমীক্ষা বলছে, করোনা সংক্রমণের পেছনে নাকি বাদুড়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেই খবর জানার পরেই বাদুড় দেখে আরও ভীত হয়ে পড়েন তিনি। টুইট করে সেখবর জানিয়ে বলেন, ‘করোনা দেখি পিছু ছাড়ছেই না!’ বেশ নাটকীয় ভঙ্গিতে ব্রেকিং নিউজ পড়ার স্টাইলে বিগ বি টুইটারে লিখেছেন, “সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আজ জলসায়! আমার ঘরে বাদুড়রে আনাগোনা। অনেক কষ্টে তাড়িয়েছি তাকে আমার তৃতীয় তলার ঘর থেকে।” বি বি-র এই টুইটে যথারীতি নেটিজেনরা নানা মন্তব্য দিচ্ছেন।
৭৭ বছরেও কাজের দুনিয়ায় থমকে যাননি অমিতাভ। এখনও তাঁর ঝুলিতে একমুঠো ছবি। তাঁকে শেষ দেখা গেছে সুজয় ঘোষের থ্রিলার ‘বদলা’ ছবিতে। তাঁর সহ অভিনেতা ছিলেন তাপসী পান্নু। আপাতত তিনি সুজিত সরকারের ‘গুলাবো সিতাবোঁ’ ছবির শুটে ব্যস্ত। এই ছবিতে শাহেনশার সহ অভিনেতা আয়ুষ্মান খুরানা। এছাড়াও, তাঁকে দেখা যাবে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর কাপুর-আলিয়া ভাট। ইমরন হাসনির সঙ্গে অমিত অভিনয় করেছেন ‘চেহেরে’ ছবিতে। পাইপলাইনে রয়েছে ‘ঝুন্দ’।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

