স্বাস্থ্যকর্মীদের লড়াইয়ে সামিল, ১ হাজার পিপিই কিট দিলেন বিদ্যা

নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা ভাইরাস যেন ঘুম-খাওয়া কেড়ে নিয়েছে দেশবাসীর। এই মারণ ভাইরাসের মোকাবিলায় একযোগে লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের মানুষ। আর সেই তালিকার প্রথম সারিতেই রয়েছেন চিকিৎসক নার্স থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যকর্মীরা। এবার তাঁদের উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এবার ১ হাজার পিপিই কিট দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী। ইতিমধ্যেই তার তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন বিদ্যা।

এদিন ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন বলিউড অভিনেত্রী। সেখানে তিনি বলেন, ”সীমান্তে সেনারা যেভাবে আমাদের রক্ষা করেন, করেনা পরিস্থিতিতে ঠিক সেভাবেই এই মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। আর যুদ্ধের সময় যেভাবে সৈনিকদের অস্ত্রের প্রয়োজন হয়, তেমনই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের এই মুহূর্তে প্রয়োজন PPE কিটের। আর তাই এই পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে তাঁদের জন্য ১০০০ কিট দেওয়া সিদ্ধান্ত নিয়েছি। তবে আরও ১ হাজার কিট দেওয়ার জন্য অর্থ সংগ্রহের চেষ্টাও করছি।”

এখানেই শেষ না করে তিনি এদিন ভিডিও বার্তায় সকলকে মিলিতভাবে আরও ১ হাজার পিপিই কিট দেওয়ার জন্য অনুরোধ জানান। যাঁরা এই সাহায্যের জন্য এগিয়ে আসবেন তাঁদের অভিনেত্রী নিজে ব্যক্তিগত ভিডিও বার্তায় শুভেচ্ছা জানাবেন বলেও জানিয়েছেন। এদিন বলি অভিনেত্রা জানান, এই পিপিই কিটের মূল্য ৬৫০ টাকা। যার মধ্য়ে থাকছে ফেসমাস্ক, সার্জিক্যাল মাস্ক, সানগ্লাস, হ্যান্ড গ্লাভস, জুতো সহ আরও অনেক কিছু। আই ৬৫০ টাকার মধ্য়েই ধরা হয়েছে ট্যাক্স থেকে শুরু করে যাতায়াতের খরচ। এই পিপিই রিট অনুদেনের জন্য www.tring.co.in নামে একটি ওয়েবসাইট বানিয়েছেন অভিনেত্রী। যেখানে আপনি কতগুলি পিপিই কিট দিতে ইচ্ছুক তা জানাতে পারবেন। বিদ্যার টিমের মাধ্যমে কিছুদিনের মধ্য়েই আনুদানকারী ব্যক্তি জানতে পারবেন তাঁর কিটগুলি ঠিক কোন কোন হাসপাতালে দেওয়া হয়েছে।

 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube