মে মাসেই ভারত থেকে বিদায় নেবে করোনা, স্বস্তির খবর শোনালেন গবেষকরা

নিউজটাইম ওয়েবডেস্ক : যত দিন যাচ্ছে করোনা আতঙ্ক ততই বাড়ছে। এই মুহূর্তে মৃত্যুভয়ে দিন কাটাচ্ছেন বিশ্ববাসী। কবে বিশ্বদুনিয়া থেকে বিদায় নেবে এই মারণ ভাইরাস, তা নিয়ে বিভিন্ন দেশে গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকেরা। এবার বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের (এসইউটিডি) গবেষকরা জানালেন, খুব শীঘ্রই ভারত সহ অনেকগুলি দেশ থেকে বিদায় নিতে চলেছে করোনা ভাইরাস। 

এসইউটিডি-এর এসআইআর (সাসেপ্টিবল-ইনফেকটেড-রিকোভার্ড) মডেলটি বিভিন্ন দেশের থেকে সংগৃহিত তথ্যের ওপর নির্ভর করে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের জীবনচক্র নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছে। এসইউটিডি-এর এই গাণিতিক মডেলের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, আগামী ২১ মে ভারতে কোভিড-১৯-এর প্রভাব কমবে প্রায় ৯৭ শতাংশ।

এসইউটিডির মতে, সর্বশেষ পাওয়া তথ্যের ভিত্তিতে এই গবেষণার বিষয়বস্তু প্রতিদিন আপডেট করা হয়। এবং করোনা নিয়ে এসইউটিডি-এর এই বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণী কেবলমাত্র শিক্ষামূলক এবং গবেষণার উদ্দেশ্যেই করা হচ্ছে। 

২৪ এপ্রিল তথা শুক্রবার কেন্দ্রের তরফে দাবি করা হয়, যদি দেশজুড়ে আগামী ১৬ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয় তাহলে ভারতে করোনা সংক্রমণের কোনও ঘটনা আর ঘটবেনা এবং ভারত সম্পূর্ণ ভাবে করোনা মুক্ত হবে। প্রসঙ্গত, রবিবার সকালে পাওয়া খবর অনুযায়ী ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে অনেকটাই বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৬,৪৯৬। তার মধ্য়ে সুস্থ হয়েছেন ৫,৮০৩ জন। সুতরাং এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৯,৮৬৮। স্বাস্থ্য মন্ত্রকের তরফে পাওয়া খবর অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে ভারতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৪। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৯৯০, এবং মৃ্ত্যু হয়েছে ৪৯ জনের। 

এসইটিডি মডেল অনুসারে, গোটা বিশ্বে করোনা ভাইরাসের প্রভাব প্রায় ৯৭ শতাংশ কমে যাবে আগামী ২৯ মে-এর মধ্যে। তবে তা পুরোপুরিভাবে বিশ্বদুনিয়া থেকে বিদায় নিতে এখনও কয়েকমাস সময় নেবে। সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের গবেষকদের দাবি ২০২০ সালের ৮ ডিসেম্বর গোটা বিশ্ব থেকে সামগ্রিক ভাবে বিদায় নেবে মারণ ভাইরাস করোনা। একইসাথে মনে করা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র কোভিড-১৯-এর কবল থেকে ৯৭ শতাংশ মুক্তি পেতে পারে চলতি বছর ১১ মে। তবে ইতালিতে ৭ মে-এর মধ্যে ৯৭ শতাংশ কমতে পারে করোনার প্রভাব। 

একইভাবে এই সমীক্ষা অনুযায়ী মনে করা হচ্ছে, ইরানে, ১০ মে তুরষ্কে ১৫ মে, ব্রিটেনে ৯ মে, এবং ফ্রান্সে ৩ মে পর্যন্ত করেনার প্রাদুর্ভাব কম হবে। 

 

 

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube