নিউজটাইম ওয়েবডেস্ক : রবিবার ‘মন কি বাত’-এর ৬৪ তম সম্প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানালেন, করোনা ভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াই ভারতের জনগণই নিয়ন্ত্রণ করছেন। তিনি বলেন, গ্রাম হোক বা শহর, সর্বত্র আমরা দেখতে পাচ্ছি মানুষ এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে।
একনজরে প্রধানমন্ত্রীর আজকের (২৬শে এপ্রিল)‘মন কি বাত‘-এর বক্তব্য:- ভারতের করোনার বিরুদ্ধে লড়াই জনতার লড়াই। এই লড়াই জনতা ও প্রশাসন একসঙ্গে মিলে লড়ছে। প্রতিটি নাগরিক যোদ্ধার মতো এই লড়াই লড়ছেন।
- গ্রাম হোক বা শহর, সর্বত্র চোখে পড়েছে মানুষ এই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছে। কেউ গরিবদের মুখে খাবার তুলে দিচ্ছে। কেউ মাস্ক তৈরি করছে। অন্যরা জমি বিক্রি করে অর্থ জোগাড় করে করোনার বিরুদ্ধে লড়াই করছেন। কেউ কেউ নিজের পেনশনের টাকাও অনুদান হিসেবে দিয়েছেন। গরীব পরিশ্রমী কৃষকরাও কাজ করে চলেছেন যাতে কেউ অভুক্ত না থাকেন।
- একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে সেখানে ১.১৫ কোটি মানুষ এরই মধ্যে যুক্ত হয়েছেন। তাঁদের মধ্যে চিকিৎসক ও নার্সরাও রয়েছেন।
- ব্যবসা হোক বা অফিস সংস্কৃতি, শিক্ষা, চিকিৎসা ক্ষেত্র— সকলেই করোনা মোকাবিলায় লড়ে চলেছেন।
- সকলে নিজেদের বাড়িতে বসে কাজ করছেন। দোকানেও কাজ করছেন। চালকরাও কাজ করছেন।লকডাউনে অনুভূত হচ্ছে মানুষের গুরুত্ব।
- কোভিড-১৯ আমাদের চারপাশের অনেক কিছু বদলে দিয়েছে। সবচেয়ে বড় বদল হল মাস্ক। মাস্ক জীবনের অংশ হয়ে উঠেছে করোনা ভাইরাসের এই সময়ে। কেউ মাস্ক পরেছে মানেই সে অসুস্থ তা নয়।
- করোনা ভাইরাসের সময়ে থুতু ফেলার মতো খারাপ অভ্যাস নিয়েও সচেতনতা বেড়েছে। সকলের উচিত এই অভ্যাস ত্যাগ করা।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

