নিউজটাইম ওয়েবডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন, প্রত্যেক দেশবাসীই এগিয়ে এসেছেন। একে অপরের সাহায্য করেছেন। সেজন্য সারা বিশ্বে করোনার বিরুদ্ধে ভারতের লড়াই সবাই মনে রাখবেন বলে বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
রবিবার ‘মন কি বাত’-এ মোদী বলেন, এই মহামারীর বিরুদ্ধে লড়ছে গোটা বিশ্ব। ভবিষ্যতে এই মহামারীর বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আলোচনা হবে। এর বিভিন্ন ঘটনা স্মরণ করা হবে।প্রধানমন্ত্রী নিশ্চিত ভারতের জনগণচালিত এই লড়াই সারা বিশ্বে আলোচনার বিষয় হবে। দেশের প্রতিটি প্রান্তে, একে অপরকে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন মানুষ। গরীবদের খাওয়ানো থেকে রেশনের বন্দোবস্ত করা, লকডাউন পালন করা, দেশীয় প্রযুক্তিতে স্বাস্থ্য সামগ্রী উৎপাদন করা – কাঁধে কাঁধ মিলিয়ে,হাতে হাত ধরে পুরো দেশ একসঙ্গে একইদিকে একই লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছে বলে জানান তিনি। করোনা মোকাবিলায় যেভাবে দেশবাসী নিজেরা দেশকে ভালোবেসে ভূমিকা পালন করছেন, তারও প্রশংসা করেন মোদী। তিনি আর ও বলেন, এটা ভাগ্যের বিষয় যে, প্রত্যেক নাগরিকের সঙ্গে সারা দেশ এগিয়ে আসছে এবং সেনার মতো যুদ্ধে লড়ছে। এমনকী কীভাবে করোনার মোকাবিলা করা যায়, কী পরিস্থিতি দেশের, তা নিয়েও দেশবাসী বিভিন্ন পরামর্শ দিচ্ছেন বলে জানান মোদী। সাধারণত যত সংখ্যক পরামর্শ ও ফোন পান, তুলনায় এখন অনেক বেশি ফোন পাচ্ছেন তিনি।বিভিন্ন বিষয় নিয়ে মন কি বাতের পরামর্শ তার কাছে এসেছে। যতটা সম্ভব ততটা পড়া ও শোনার চেষ্টা করবেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

